Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক অবশেষে বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু
আন্তর্জাতিক

অবশেষে বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 24, 2020Updated:November 24, 20202 Mins Read

অবশেষে বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: জিএসএ চিঠি দিয়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার কথা জানালো বাইডেন শিবিরকে। টুইট করলেন ট্রাম্প। জানালেন, জিএসএ-র যা করণীয়, তা করুক। খবর ডয়চে ভেলে’র।

ডনাল্ড ট্রাম্প কি শেষ পর্যন্ত হার স্বীকার করে নিলেন? সোমবার মার্কিন জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনের (জিএসএ) একটি চিঠি ঘিরে এই আলোচনা শুরু হয়েছে। জিএসএ প্রধান জো বাইডেন শিবিরকে চিঠি দিয়ে জানিয়েছে, এ বার ধীরে ধীরে প্রশাসনিক কাজ হস্তান্তর করা হবে। এত দিন ট্রাম্প এ কাজ করতে দেননি। কারণ, তিনি হার স্বীকার করেননি। জিএসএ-র এই ঘোষণার পরে ট্রাম্প টুইট করে বলেছেন, জিএসএ-র যা করণীয়, তা করা হোক। তবে তিনি লড়াই চালিয়ে যাবেন।

জিএসএ প্রধান এমিলি মরফি। তিনি ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। দুই সপ্তাহ আগে নির্বাচনের ফলাফলে স্পষ্ট হয়ে গিয়েছিল, জো বাইডেন জয়ী। কিন্তু তার পরেও জিএসএ তাঁকে জয়ী ঘোষণা করেনি। বাইডেনকে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে কিছু জানানোও হয়নি।

জিএসএ মার্কিন প্রশাসনের একটি গুরুত্ব বিষয়। প্রেসিডেন্টের যাবতীয় প্রশাসনিক কাজকর্ম এরাই করে। প্রেসিডেন্টকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ব্রিফিং দেওয়া থেকে শুরু করে অর্থনৈতিক খুঁটিনাটি– সমস্ত বিষয় জিএসএ-র মাধ্যমেই হোয়াইট হাউসে পৌঁছয়। সাধারণত, নির্বাচন হয়ে গেলে নতুন প্রেসিডেন্টকে কাজ বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নেয় এই সংস্থা। আগামী ২০ জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্ট শপথ নেবেন। তারপরেই সরকারি ভাবে তিনি নতুন প্রেসিডেন্ট।

কিন্তু মধ্যবর্তী দুই মাস হলো ক্ষমতা হস্তান্তরের সময়। পুরনো প্রেসিডেন্টের অফিসের সঙ্গে নতুন প্রেসিডেন্টের অফিসের সমন্বয়ের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হয়। এই কাজটি করে জিএসএ। সে জন্য প্রথমেই তাদের ভাবী প্রেসিডেন্টের কাছে একটি চিঠি পাঠাতে হয়। গত দুই সপ্তাহ ধরে জিএসএ সেই কাজটি করেনি। অনেকেই মনে করেছিলেন, এমিলি ট্রাম্পের ঘনিষ্ঠ বলেই তিনি বাইডেনকে চিঠি পাঠাচ্ছেন না। ট্রাম্প হার স্বীকার না করা পর্যন্ত জিএসএ বাইডেনকে চিঠি পাঠাবে না বলেও মনে করেছিলেন অনেকে।

সোমবার সেই চিঠি পৌঁছেছে বাইডেন এবং কমলা হ্যারিসের কাছে। এ দিকে জিএসএ চিঠি দেওয়ার পরেই ট্রাম্প স্বভাবসিদ্ধ ভঙ্গিতে টুইট করেছেন। তাতে লিখেছেন, এমিলি এবং তাঁর অফিসের সকলের প্রতি তিনি শুভকামনা জানাচ্ছেন। তাঁদের যা করণীয়, তা তাঁরা করুন। তবে লড়াই চলবে।

বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, ট্রাম্পের সুর আগের চেয়ে অনেক নরম হয়েছে। তিনি বুঝে গিয়েছেন, তাঁর পক্ষে আর কিছু করা সম্ভব নয়। ফলে এক পা এক পা করে পিছিয়ে যাচ্ছেন তিনি। এ দিনের টুইটেও সে ইঙ্গিত আছে। বস্তুত, মিশিগানের সরকারি ফলাফল প্রকাশিত হওয়ার পরে ট্রাম্প সুর নরম করতে বাধ্য হলেন বলেও কেউ কেউ মনে করছেন।

এ দিকে বাইডেন-হ্যারিসের অফিস জানিয়ে দিয়েছে, প্রথমেই তারা করোনা প্যানডেমিক নিয়ে কাজ করতে চায়। ফলে জিএসএ যেন সে বিষয়ে সমস্ত তথ্য দেয়। এত দিন হোয়াইট হাউস থেকে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং পাচ্ছিলেন না বাইডেন। এ বার তাও তিনি পেতে শুরু করবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa