Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভ দমনে সেনা মোতায়েন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভ দমনে সেনা মোতায়েন

By জুমবাংলা নিউজ ডেস্কMay 30, 2020Updated:May 30, 20202 Mins Read

যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভ দমনে সেনা মোতায়েন

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশি নিপীড়নে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর ঘটনায় দেশটির কয়েকটি শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। আফ্রিকান-আমেরিকানদের ওপর পুলিশি বর্বরতার বিরুদ্ধে অগ্নিগর্ভ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। এদিকে শত শত দোকান ও পুলিশ স্টেশন ভাংচুরের পর মিনিয়াপোলিস ও সেন্ট পলে রাস্তায় সেনা মোতায়েন করা হয়েছে। খবর ডন অনলাইনের।

নিউইয়র্ক থেকে ফিনিক্স পর্যন্ত দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় কর্মকর্তাদের সমালোচনা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিক্ষোভকারীদের ‘খুনি গুণ্ডা’ আখ্যায়িত করে কঠোরভাবে দমনের হুমকি দিয়েছেন তিনি।

সোমবার সন্ধ্যায় শ্বেতাঙ্গ এক পুলিশ কর্মকর্তার হাতে ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েড নিহত হওয়ার পর থেকেই মিনেসোটা অঙ্গরাজ্য অগ্নিগর্ভ হয়ে ওঠে। মঙ্গলবার ও বুধবার মিনিয়াপোলিসে সহিংস বিক্ষোভ হয়েছে।

ক্রমবর্ধমান সহিংসতা ঠেকাতে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ শহরটিতে ন্যাশনাল গার্ড বাহিনী মোতায়েন করেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, বৃহস্পতিবার প্রতিবাদকারীদের ক্ষোভের আগুন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীকে খুব বেশি তৎপর দেখা যায়নি।

বিক্ষোভকারীরা এদিন একটি গাড়ি এবং অন্তত তিনটি ভবনে অগ্নিসংযোগ করেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। টানা দ্বিতীয় রাতের মতো দোকানে লুটপাটের ঘটনাও ঘটেছে।

বুধবার রাতে দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ ও অন্তত ১৬টি ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

গভর্নর ওয়ালজ ন্যাশনাল গার্ড বাহিনী মোতায়েনের আদেশে স্বাক্ষর করলেও বৃহস্পতিবার বিক্ষোভের কেন্দ্রস্থল পুলিশের কার্যালয় কিংবা দিনব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে ওই বাহিনীর সদস্যদের দেখা যায়নি।

জর্জ ফ্লয়েডকে হত্যার ঘটনার প্রতিবাদে কৃষ্ণাঙ্গ নেতারা ক্রমাগত ক্ষোভ প্রকাশ করে যাচ্ছেন। হাতকড়া পরানো অবস্থায় এক পুলিশ কর্মকর্তা হাঁটু দিয়ে তার ঘাড় পাঁচ মিনিটের বেশি সময় চেপে ধরলে তিনি মারা যান।

প্রখ্যাত কৃষ্ণাঙ্গ অধিকার কর্মী এল শার্পটন বলেন, লোকজন ক্ষুব্ধ। তারা হতাশ। কারণ এটাই প্রথম কোনো পুলিশি হত্যাযজ্ঞ না, এর আগেও এমনটা ঘটেছে।

রাস্তায় আরও সেনা নামিয়ে বিক্ষোভ দমনের আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এক টুইটবার্তায় তিনি বলেন, খুনি গুণ্ডারা জর্জ ফ্লয়েডের স্মৃতিকে অসম্মান করছে। আমি তা ঘটতে দিতে পারি না।

তিনি আরও বলেন, মিনেসোটার গভর্নর টিম ওয়ালসের সঙ্গে আমি কথা বলেছি। তাকে বলেছি, সামরিক বাহিনী তাকে সব ধরনের সহায়তা করবে। যেকোনো কঠিন অবস্থা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসবো। যখন লুটপাট শুরু হবে, তখন গুলিও শুরু হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa