
তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিক ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছে। এর ফলে তাদের কিছু রাজনীতিবিদ বারবার চীনকে আক্রমণ করছে।
তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত সময় নষ্ট না করা এবং মানুষের জীবন নিয়ে না খেলা।
করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এ বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে। মহামারি মোকাবেলা নিয়ে তিনি ব্যাপকহারে সমালোচিত হয়েছেন। ট্রাম্প মনে করেন, করোনাভাইরাস চীন ছড়িয়ে দিয়েছে।
কিন্তু গতকালই চীনের উহান গবেষণাগারের পরিচালক সাফ জানিয়ে দিয়েছেন, গবেষণাগার থেকে ভাইরাস ছড়ানোর বিষয়টি গুজব। মহামারি নিয়ে রাজনীতি না করারও আহ্বান জানিয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



