Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার যুদ্ধ চললে এপ্রিলেই ইউরোপে জ্বালানি সংকটের শঙ্কা: শেল সিইও
আন্তর্জাতিক স্লাইডার

যুদ্ধ চললে এপ্রিলেই ইউরোপে জ্বালানি সংকটের শঙ্কা: শেল সিইও

By Arif ArmanMarch 25, 20262 Mins Read

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত হলে আগামী মাস অর্থাৎ এপ্রিলের মধ্যেই পুরো ইউরোপজুড়ে তীব্র জ্বালানি সংকট দেখা দিতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি শেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়ায়েল সাওয়ান। মঙ্গলবার (২৪ মার্চ) যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে আয়োজিত এক সম্মেলনে তিনি এই আশঙ্কার কথা জানান।
জ্বালানি সংকটের শঙ্কা

Advertisement

বিশ্বের শীর্ষস্থানীয় জ্বালানি খাতের নির্বাহী ও মন্ত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সম্মেলনে ওয়ায়েল সাওয়ান বলেন, ‘যুদ্ধ পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে, তবে এপ্রিলেই ইউরোপে জ্বালানি সরবরাহে টান পড়তে পারে। আমরা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দেশের সরকারের সঙ্গে কাজ করার চেষ্টা করছি।’

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারগুলোকে এখনই সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, চাহিদার লাগাম টানা, মজুদ বৃদ্ধি এবং সরাসরি ক্রয়ের মতো কৌশলগত পদক্ষেপগুলো সচল রাখা প্রয়োজন।

রাষ্ট্রপতির প্রেস উইংয়ে উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ

শেল প্রধান আরও জানান, বর্তমান সংকট মোকাবিলায় ইউরোপ অনেকটা ‘রিঅ্যাকশন মোড’ বা তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ওপর নির্ভর করছে, যা দীর্ঘমেয়াদে কার্যকর নয়। তিনি আক্ষেপ করে বলেন, সবচেয়ে ভালো জ্বালানি কৌশল হলো সেগুলোই, যা আগামী ৫ থেকে ১০ বছরের কথা মাথায় রেখে তৈরি করা হয় এবং শুরু থেকেই একটি স্থিতিস্থাপক বা সহনশীল ব্যবস্থা গড়ে তোলে। কিন্তু আমরা বর্তমানে কেবল পরিস্থিতির পেছনে দৌড়াচ্ছি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সাওয়ানের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এছাড়া শেলের মতো বড় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই সতর্কবার্তা আসায় ইউরোপীয় দেশগুলোর জ্বালানি নীতিতে বড় ধরনের পরিবর্তনের চাপ তৈরি হতে পারে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    Turkey

    তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

    July 5, 2026
    ইরানের নতুন নেতা

    ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

    July 5, 2026
    খামেনি

    খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

    July 4, 2026

    Latest News

    Turkey

    তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

    ইরানের নতুন নেতা

    ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

    খামেনি

    খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

    Khamini

    বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

    বিদেশিদের সম্পত্তি

    বিদেশিদের সম্পত্তি ক্রয়ে সৌদিতে নতুন আইন

    আয়াতুল্লাহ আলী খামেনি

    আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

    স্বাধীনতা দিবস

    গলে যাচ্ছে জুতার তলা, বাতিল স্বাধীনতা দিবসের বহু অনুষ্ঠান

    আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

    জুলাই শহীদের মায়ের কান্নায় আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

    মানব প্লাসেন্টা পাচারকারী

    পাকিস্তানে মানব প্লাসেন্টা পাচারকারী আন্তর্জাতিক চক্রের সন্ধান

    khamenei

    খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa