
রুবায়েত পুটিখালী ইউনিয়নের যুবলীগ কর্মী এবং সোনাখালী গ্রামের মৃত অজিয়ার শিকদারের ছেলে।
এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দিনমজুর বজলুর রহমান শেখের স্ত্রী রোজিনা বেগমকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে।
রুবায়েতের স্বজনরা জানান, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হাত-পা বেঁধে কুপিয়ে জখম করে যৌনাঙ্গ কেটে ফেলা হয়েছে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম আজিজুল ইসলাম জানান, থানা পুলিশের এসআই দিপঙ্কর মন্ডল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থল থেকে আলামত হিসেবে কেটে ফেলা পুরুষাঙ্গ উদ্ধার করেছেন। মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



