Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক যেখানে জীবনের চেয়ে মুল্যবান নাগরিকত্বের প্রমাণপত্র
আন্তর্জাতিক

যেখানে জীবনের চেয়ে মুল্যবান নাগরিকত্বের প্রমাণপত্র

By Saiful IslamJuly 17, 20193 Mins Read

যেখানে জীবনের চেয়ে মুল্যবান নাগরিকত্বের প্রমাণপত্র

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের আসামে ভাষা ও ধর্মীয় কারণে যারা সংখ্যালঘু, তাদের জীবনের চেয়ে নাগরিকত্বের প্রমাণপত্রই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সে রাজ্যের ৩৩টি জেলার মধ্যে ৩০টি বন্যা কবলিত। বিজেপি শাসিত ওই রাজ্যে ত্রাণবণ্টন নিয়েও অভিযোগের শেষ নেই।

ফলাও করে ত্রাণ বিতরণের ঘোষণা দেয়া হলেও বাস্তবে সেটা বন্যাদুর্গতরা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। বন্যার্তদের সামনে ভয়ঙ্কর ব্রহ্মপুত্র, বরাক বা অন্যান্য নদীর থেকেও ভয়ঙ্কর বেগে ধেয়ে আসছে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) ‘জুজু’। সে কারণে বন্যাদুর্গতরা নিজেদের জীবন বাঁচানোর চেয়েও নাগরিকত্ব বাঁচাতে ব্যস্ত।

গতকাল মঙ্গলবার এনআরসি’র খসড়া তালিকাভুক্তদের নাম আবারো ঝাড়াই-বাছাই করতে সুপ্রিম কোর্টে কেন্দ্র ও রাজ্য সরকার আবেদন করেছে। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় তারা অন্তত ২০ শতাংশ নামের নমুনা জরিপ করতে চায়। ৩১ জুলাই চূড়ান্ত তালিকা প্রকাশের আগে রাজ্য ও কেন্দ্র এ আবেদন করেছে।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ অবশ্য এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেননি। ৩১ জুলাই এনআরসি’র তালিকা প্রকাশের আগে নতুন করে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের এ আবেদন নিয়ে বিস্ময় প্রকাশ করেছে সারা আসাম ছাত্র সংস্থা (আসু)।

তাদের অভিযোগ, এনআরসি তালিকা প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরির জন্যই রাজ্য ও কেন্দ্র টালবাহানা শুরু করেছে। ক্ষোভ প্রকাশ করেছে আসাম রাজ্য নাগরিক অধিকার সমন্বয় সমিতিও।

সংগঠনের পক্ষ থেকে সাধন পুরকায়স্থ বলেন, রাজ্যের মানুষ বন্যায় হাবুডুবু খাচ্ছে। সেদিকে খেয়াল না করে এনআরসি নিয়ে সংখ্যালঘুদের বিপদে ফেলতে ব্যস্ত সরকার। বন্যার কথা মাথায় রেখে রাজ্য বিধানসভার অধিবেশন স্থগিত রাখা হয়েছে। স্থগিত রাখা হয়েছে বিভিন্ন পরীক্ষাও। কিন্তু এনআরসি প্রক্রিয়ায় কোনো খামতি নেই। বন্যাদুর্গতদের সহায়তার থেকেও এনআরসি প্রক্রিয়া বেশি গুরুত্ব পাচ্ছে বলে অভিযোগ উঠছে।

আসামের মরিগাঁওয়ে ব্রহ্মপুত্র ভয়ঙ্কর চেহারা ধারণ করেছে। গ্রামের পর গ্রাম ভাসিয়ে রীতি মতো ত্রাসের সৃষ্টি করেছে। ওই জেলারই বাসিন্দা মুহাম্মদ আলম। ৬৭ বছর বয়সী এই মানুষটির এবারের বন্যায় ভেসে গেছে বাড়িঘর ও ফসল। কোনোরকমে কলার ভেলায় ভেসে প্রাণে বেঁচেছেন আলম ও তার পরিবার। তার পরেও তিনি তৃপ্ত।

নিজেই জানালেন, বন্যায় ব্যাপক খেত, জমি ভেসে গেলেও আমরা বেঁচে গেছি। কারণ আমরা আমাদের কাগজপত্র বাঁচাতে পেরেছি।

কাগজপত্র বলতে এনআরসি’র প্রয়োজনীয় নথিপত্র। আসাম রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর জওয়ানরাও স্বীকার করছেন, বানভাসি এলাকার মানুষ নিজেদের নাগরিকত্বের কাগজপত্র বাঁচানোটাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।

চলতি মওসুমে আসামের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জন। চার মাসের গন্ডার শাবক থেকে শুরু করে ছোটবড় মিলিয়ে ৫০ টির মতো বন্য পশুও এবারের বন্যায় এখন পর্যন্ত মারা গেছে।

সরকারি সূত্রে খবর পাওয়া গেছে, গুয়াহাটিতে পানি বাড়ছে ঘণ্টায় তিন সেমি। রাজ্যের ৪৪ লাখ ৮৬ হাজার মানুষ বন্যাকবলিত। ছোট-বড় মিলিয়ে ১২ লাখ ৪৪ হাজার পশুও বন্যার কবলে। মঙ্গলবার কেন্দ্রীয় পানিশক্তিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আকাশ পথে আসামের বন্যা পরিস্থিতি দেখেন।

কেন্দ্রীয় সরকার দু’শ ৫১ কোটি ৫৫ লাখ টাকা বন্যার ত্রাণে মঞ্জুর করেছে। তার পরেও ত্রাণ যাচ্ছে না দুর্গতদের কাছে। রেল ও সড়ক যোগাযোগ মারাত্মকভাবে বিঘ্নিত। ফলে জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

June 24, 2026
Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

June 24, 2026
জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

June 24, 2026

Latest News

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa