Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যেসব প্রাথমিক শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেবে সরকার
জাতীয় শিক্ষা

যেসব প্রাথমিক শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেবে সরকার

By iNews DeskOctober 4, 20202 Mins Read

যেসব প্রাথমিক শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ দেবে সরকার

Advertisement
জুমবাংলা ডেস্ক : জাতীয়করণ করা ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়ের আত্তীকরণ করা শিক্ষকদের পাঠদানে সক্ষম করে তুলতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা নিচ্ছে সরকার। এ লক্ষ্যে সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কাছে তথ্য চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ ব্যবস্থা নেয়া হচ্ছে। খবর: বাংলা ট্রিবিউন

জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, ‘জাতীয়করণ করা যেসব শিক্ষকদের শ্রেণি পাঠদানে মানসম্মত নয়, সেসব শিক্ষকদের মানোন্নয়নে তথ্য চেয়েছি। জাতীয়করণ করা সব শিক্ষক নয়, কিছু শিক্ষকের পাঠদানের সক্ষমতা কম, মান ভালো না, তাদের বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে মানোন্নয়ন করা হবে।’

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিন দফায় দেশের ২৬ হাজার ২৬ হাজার ১৯৩টি নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে। জাতীয়করণ করা এসব প্রাথমিক বিদ্যালয়ের আত্তীকরণ করা শিক্ষকদের একটি বড় অংশ নিম্নমানের পাঠদান করে থাকে। জাতীয়করণের পর প্রচলিত প্রশিক্ষণ দেয়া হলেও তাদের মানোন্নয়ন হচ্ছে না। এ কারণে এসব শিক্ষকের মানোন্নয়ন করার লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে।

প্রাথমিক শিক্ষকদের নিয়োগের পর এক বছরের সার্টিফিকেট ইন এডুকেশন (সিইন-এড), ১৮ মাসের ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপইন-এড) এবং বিভিন্ন ছোট প্রশিক্ষণ দেয়া হয়। যাদের এসএসসি পাস সনদ তারা সিইনএড সার্টিফিটেক কোর্সসহ অন্যান্য প্রশিক্ষণ দেওয়া হয়। আর যারা এইচএসসি বা গ্রাজুয়েশন সম্পন্ন তাদের দেয়া হয় ডিপইন-এড সার্টিফিকেট কোর্স। জাতীয়করণ করা শিক্ষকদের একটি বড় অংশ এসব প্রশিক্ষণ নেয়ার পরও তাদের পাঠদানের মান উন্নয়ন হয়নি। এর ফলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ঘাটতি থেকে যাচ্ছে। এসব বিবেচনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিশেষ প্রশিক্ষণ দিয়ে তাদের মানোন্নয়ন ঘটাতে চায়।

এ বিষয়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সদস্য সচিব ও সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘এখনও যেসব শিক্ষকরা মানসম্মত পাঠদানে অক্ষম তাদের বিশেষ প্রশিক্ষণ দেয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে মানসম্মত পাঠদানের জন্য সব শিক্ষকদের নতুন নতুন প্রশিক্ষণ দেয়া উচিত। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে তথ্য-প্রযুক্তি সংক্রান্ত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে প্রাথমিক শিক্ষকদের। সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকলেও সব শিক্ষকদেরই যুগোপযোগী আধুনিক প্রশিক্ষণ প্রয়োজন বলে মনে করি।’

প্রশিক্ষণ গ্রহণ এবং শ্রেণি পাঠদানে জাতীয়করণ প্রাথমিক বিদ্যালয়ের আত্তীকরণ করা করা শিক্ষকদের পাশাপাশি সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শ্রেণি পাঠদানে মনোযোগ দেয়ার আহ্বান জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

এ প্রসঙ্গে সিনিয়র সচিব মো. আকরাম আল-হোসেন বলেন, ‘শিক্ষকতার মানসিকতা নিয়ে শিক্ষকতা করতে হবে। লাখ লাখ সন্তানের ভবিষ্যৎ জীবন যাদের হাতে তারা মনোযোগী না হলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। যদি কোনো শিক্ষক শিক্ষকতাকে ব্রত হিসেবে না নিতে পারেন, তাদের চাকরি ছেড়ে দেয়া উচিত।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa