Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছালো ইরান-যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক স্লাইডার

যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছালো ইরান-যুক্তরাষ্ট্র

By Arif ArmanJune 15, 20262 Mins Read

শান্তিচুক্তিতে পৌঁছালোমার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি দ্বিপাক্ষিক শান্তিচুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত সম্পন্ন হয়েছে। আগামী ১৯ জুন সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ, কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য উন্মুক্ত করা এবং ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

একটি দায়িত্বশীল কূটনৈতিক সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে, ১৯ জুন চুক্তিতে স্বাক্ষরের পরবর্তী ৬০ দিনের মধ্যে দুই দেশ পূর্ণাঙ্গ ও চূড়ান্ত শান্তিচুক্তি সম্পাদনের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাবে।

খসড়া অনুযায়ী, ইরান হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহার করবে বলে উল্লেখ রয়েছে।

Advertisement

অর্থনৈতিক দিক থেকে, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ না করার বিষয়ে সম্মত হয়েছে ওয়াশিংটন। একইসঙ্গে ইরানের তেল রপ্তানির ওপর বিদ্যমান কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়ার কথাও বলা হয়েছে, যাতে দেশটি আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে পারে।

এছাড়া, আন্তর্জাতিক ব্যাংকে আটকে থাকা প্রায় ২৪ বিলিয়ন ডলার ইরানকে ধাপে ধাপে ফেরত দেওয়ার বিষয়েও সমঝোতা হয়েছে বলে জানা গেছে।

সবচেয়ে সংবেদনশীল অংশ হিসেবে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিয়েছে। একইসঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক স্থাপনা সম্প্রসারণ বন্ধ রাখার বিষয়েও সম্মত হয়েছে।

আল আরাবিয়ার সূত্র অনুযায়ী, এই খসড়া চুক্তিকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    পাকিস্তানি নারী গোয়েন্দা

    পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

    August 8, 2026
    News

    লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

    August 3, 2026
    টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

    সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

    July 29, 2026

    Latest News

    পাকিস্তানি নারী গোয়েন্দা

    পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

    News

    লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

    টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

    সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

    মেট্রো স্টেশন বন্ধ

    উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

    অমিত শাহের পদত্যাগ

    অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

    Oil

    টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

    রাহুল-প্রিয়াঙ্কা

    মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

    মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

    ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

    Boys

    দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

    Rahul

    মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa