
পুলিশের বিশেষ শাখা-এসবির এক পরিদর্শককে মারধরের অভিযোগে সোমবার রাতে রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওই পুলিশ পরিদর্শক বাদী হয়ে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শওকতকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কাউন্সিলর শওকত আওয়ামী লীগের সমর্থনে ভোট করে নির্বাচিত হন। তিনি ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


