Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ যে কারণে ইউপি নির্বাচনে নিজের ভোটও পাননি প্রার্থী!
বিভাগীয় সংবাদ সিলেট

যে কারণে ইউপি নির্বাচনে নিজের ভোটও পাননি প্রার্থী!

By Saiful Islamঅক্টোবর 15, 20192 Mins Read

2

Advertisement
জুমবাংলা ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে মাহমুদ আলম নামের এক প্রার্থী একটি ভোটও পাননি। তার নিজের ভোটটিও বাক্সে পড়েনি। এ যেন এক অভাবনীয় ঘটনা। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

সোমবার রাতে জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি ফলাফল ঘোষণাকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাহমুদ আলম (মোরগ প্রতীক) কোনো ভোট পাননি বলে ঘোষণা দেন। এ সময় উপস্থিত লোকজনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ওয়ার্ডে ৭জন প্রার্থী ইউপি সদস্য পদে অংশ নেন। ফলাফলে দেখা যায়, আবদুল ওয়াহাব (ভ্যানগাড়ি) ২৮৫ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিক উদ্দিন (টিউবওয়েল) ২৩৬ ভোট পান।

৭নং ওয়ার্ড ও মীরপুর গ্রামের বাসিন্দা আবুল বাশার বলেন, প্রার্থী মাহমুদ আলম তার নিজের, তার এজেন্টের ও পরিবারের কারো কোনো ভোট পাননি; এটা অভাবনীয় ঘটনা। দীর্ঘ ১৭ বছর পর নির্বাচন হয়েছে আর এ নির্বাচনে এক প্রার্থী কোনো ভোট পাননি, এটা মীরপুর ইউনিয়ন নির্বাচনে ইতিহাস হয়ে থাকবে।

বুধবার রাতে এ ব্যাপারে মেম্বার প্রার্থী মাহমুদ আলমের সঙ্গে মোবাইল ফোনে আলাপ করলে তিনি যুগান্তরকে জানান, আমার আব্বা গুরুতর অসুস্থ হলে উনাকে নিয়ে সিলেটস্থ নয়া সড়ক মাউন্ট এডোরা হাসপাতালে ছিলাম। আব্বা লাইফ সাপোর্টে ছিলেন এবং গত সোমবার তিনি মারা যান। এজন্য আমি নির্বাচনে প্রচারণা করতে পারিনি এবং আমার আত্মীয় স্বজনদের অন্য প্রার্থীকে ভোট দেয়ার জন্য বলি।

বুধবার রাতে এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান সাথে আলাপ হলে তিনি যুগান্তরকে বলেন, ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মাহমুদ আলম একজন বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন। কিন্তু তিনি কেন ১টি ভোটও পাননি, এটা একটা অভাবনীয় ঘটনা। এ নিয়ে আমরা তদন্ত করব।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

জুন 19, 2026
র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

জুন 19, 2026
গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

জুন 19, 2026
Latest News
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa