Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক যে গ্রামে মানুষ আর সাপ একসঙ্গে বসবাস করে!
আন্তর্জাতিক

যে গ্রামে মানুষ আর সাপ একসঙ্গে বসবাস করে!

By Saleh MohammadSeptember 21, 2019Updated:September 21, 20192 Mins Read

যে গ্রামে মানুষ আর সাপ একসঙ্গে বসবাস করে!

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : বহু মানুষ সংস্কারের বশে সাপকে দুধ-কলা দিয়ে পূজা করেন। মহাদেব বা মনসার সঙ্গে সাপের নিবিড় সম্পর্ক থাকার কারণে গৃহস্থের সুখ-শান্তির জন্য সাপের পুজো করেন তারা।

কিন্তু জ্যান্ত সাপ যদি মানুষের সামনে ফনা তুলে দাঁড়ায়। শরীরের ঘাম ছুটে যায়। প্রাণে বাঁচতে এদিক-ওদিক পালাতে হয়, বা লাঠিপেটা করে করুণ মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয় সেই বিষধর সাপকে।

তবে ভারতের মহারাষ্ট্রের শ্বেতফল গ্রাম অনন্য এক নজির গড়েছে। এ গ্রামে মানুষ আর সাপেদের মধ্যে অবাক করা সম্পর্ক। এখানে সাপ এবং মানুষ, কেউই একে অপরকে ভয় পায় না। অত্যন্ত বিষধর সাপও যখন-তখন গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে। এটাই ভারতের একমাত্র গ্রাম যেখানে এমন নজির গড়ে উঠেছে। এখানে সাপের কামড়ে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি!

পুণে থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে শ্বেতফল গ্রাম। এটি প্রায় ১,৭০০ হেক্টর এলাকা জুড়ে রয়েছে। ২০১১ আদমসুমারি অনুযায়ী, এই গ্রামে মোট ৫১৭ পরিবারের বাস। জনসংখ্যা ২৩৭৪। শুষ্ক জলবায়ুর কারণে নানা প্রজাতির সাপেদের বসবাসের আদর্শ জায়গা এই গ্রাম।

এই গ্রামের প্রায় সবারই সাপের প্রতি অগাধ ভক্তি। এখানে কেউটে, চন্দ্রবোড়া, শাখামুটি-সহ নানা প্রজাতির বিষধর সাপ রয়েছে। গ্রামের বড়রাই শুধু নয়, বাচ্চারাও সাপকে ভয় পায় না। সাপ নিয়েই তারা খেলা করে, ঠিক যেন তাদের খেলনা।

এখানকার প্রতিটা বাড়িতেই সাপদের থাকার আলাদা ব্যবস্থাও রয়েছে। সাপ ইচ্ছামতো সময়ে ঘরে ঢুকে বিশ্রাম নেয়। আবার ইচ্ছা হলে বেরিয়েও যায়। বিশ্রামাগারে সব সময়ই সাপের খাবারও (দুধ) মজুত রাখা হয়। তবে এটা একদমই কুসংস্কার। সাপ সরীসৃপ প্রাণী। আর দুধ সরীসৃপদের জন্য বিষ।

এই গ্রামবাসীদের দাবি, এখানে সাপে কাটার ঘটনা ঘটেছে। গ্রামে সিদ্ধেশ্বরের একটি মন্দির রয়েছে। যেখানে সাতমুখো কেউটে সাপ সিদ্ধেশ্বরের মাথার উপর ফনা তুলে রয়েছে। তাদের মতে, তামার এই মূর্তিটি নাকি প্রতিবার সাপে কাটা রোগীর প্রাণ ফিরিয়ে দেন।

এদিকে সাপ বিশেষজ্ঞরা বলছেন, সাপ কখনো পোষ মানে না। এরা নিজেদের বিষের প্রয়োগ মাত্র দুই কারণে করে থাকে। একটি হলো শিকারের সময় এবং অপরটি নিজেকে বিপদ থেকে বাঁচাতে। অনেক সময় বিষাক্ত সাপ কামড় দিলেও বিষ ঢালে না।

অন্যদিকে কবে থেকে এবং কীভাবে শ্বেতফলবাসীর মধ্যে এই অভ্যাস শুরু হয়েছিল, তা কারোরই জানা নেই। তবে মহারাষ্ট্রের এই গ্রামের কথা সামনে আসার পর পর্যটকরা এখানে ভিড় করতে শুরু করেছেন। সাপের সঙ্গে মানুষের সহাবস্থান কাছ থেকে তারা দেখতে চান।

তবে এখানকার কেউ কেউ মনে করেন, এই গ্রাম পর্যটন বান্ধব করার জন্য সাপদের উপরে নির্মম অত্যাচার চালানো হয়। সাপ যাতে কামড়াতে না পারে, তার বিষদাঁত ভেঙে ফেলা হয়, বিষগ্রন্থি পর্যন্ত ছিঁড়ে দেয়া হয়। অনেক সাপের মুখও নাকি সেলাই করে আটকে দেয়া হচ্ছে। ফলে না খেতে পেয়ে বা রোগে আক্রান্ত হচ্ছে অনেক সাপ। এর ফলে তারা মারাও যাচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa