Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীর বৈচিত্র্যতার শেষ নেই। কোথাও রুক্ষ কঠিন। কোথাও বা সবুজের সমারোহ। কোথাও ধূসর মরু প্রান্তর। আবার অন্য কোথাও সমুদ্র জলরাশি বা হিমবাহেপূর্ণ। পৃথিবীর এই বৈচিত্র্যতার আরেক নিদর্শন পশ্চিম-মধ্য এশিয়ার ইয়েমেনের একটি গ্রাম। যেখানে মেঘ জমলেও বৃষ্টি হয় না। রুক্ষ কঠিন পাহাড়ের বুকে গড়ে ওঠা এই গ্রামে দশকের পর দশক বৃষ্টি ছাড়াই জীবন পার করছেন গ্রামবাসীরা।

গ্রামটি ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত। গ্রামটির নাম আল-হুতেইব। ভূপৃষ্ঠ থেকে ৩২০০ মিটার উচ্চতায় লাল বালিপাথরের পাহাড়ের মাথায় গ্রামটি। জনসংখ্যা খুব একটা বেশি নয়।

গ্রামটি একটি আকর্ষণীয় পর্যটনস্থল হিসেবে খ্যাত। দিনের বেলায় প্রচণ্ড গরম। রাতের দিকে হিমশীতল ঠান্ডা নেমে আসে গ্রামে। কিন্তু সূর্য উঠতেই আবহাওয়া উত্তপ্ত হয়ে ওঠে।

পাহাড়ের কোলে পাথর কেটে কেটে বাড়িগুলি যেভাবে তৈরি করা হয়েছে, তা নৈসর্গিক। প্রাচীনের সঙ্গে আধুনিকতার মিশেল গ্রামটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। এখানে আল-বোহরা জনজাতির লোক বাস করেন।

ভূপৃষ্ঠ থেকে ৩২০০ মিটার উচুঁতে হওয়ায় এখানকার আবহাওয়া রুক্ষ প্রকৃতির। গ্রামটি যে উচ্চতায় অবস্থিত, সেই উচ্চতায় মেঘ জমে না। মেঘ তার নীচের স্তরে জমে। ফলে এই গ্রামে বৃষ্টি হয় না। এটাই আল-হুতেইব এর বিশেষ বৈশিষ্ট্য।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.