Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক যে বিমানবন্দরে রানওয়ের ভেতরে ট্রেন চলে এলে বিমান থেমে যায়!
আন্তর্জাতিক

যে বিমানবন্দরে রানওয়ের ভেতরে ট্রেন চলে এলে বিমান থেমে যায়!

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 22, 20233 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : উড়োজাহাজ সারা বিশ্বের যোগাযোগব্যবস্থাকে অনেক সহজ করে দিয়েছে, তাতে সন্দেহ নেই। এদিকে পৃথিবীর বিপুল মানুষের যাতায়াতের বাহন হিসেবে ট্রেনের আলাদা পরিচিতি আছে। ট্রেনভ্রমণ অনেকের কাছেই প্রয়োজন মেটানোর পাশাপাশি উপভোগ্য এক যাত্রা। কোনো একটি বিমানবন্দরের রানওয়ে কেটে রেললাইন চলে গেছে, এটি নিশ্চয় আশা করবেন না আপনি । ওই রেলপথে আবার ট্রেনও চলে! আপনি কেন, এ কথা শুনে অভিজ্ঞ কোনো কোনো পাইলটের চোখ কপালে ওঠাটাও অস্বাভাবিক নয়।

যে বিমানবন্দরে রানওয়ের ভেতরে ট্রেন চলে এলে বিমান থেমে যায়!

Advertisement

গালগপ্পো বা কল্পনা নয়, এমন বিমানবন্দর সত্যিই আছে। গিসবোর্ন এয়ারপোর্ট নামের ওই বিমানবন্দরটির অবস্থান নিউজিল্যান্ডে। অভ্যন্তরীণ এই বিমানবন্দরটি মূল রানওয়েকে ছেদ করে গেছে পালমারস্টোন নর্থ-গিসবোর্ন রেললাইন।

এটিই বিশ্বের একমাত্র ট্রেন, যা সম্পূর্ণরূপে চালু একটি বিমানবন্দরের রানওয়ে অতিক্রম করে যায়। ট্রেনটি ওয়াইপাওয়োয়া নামের একটি বড় রেল সেতুও অতিক্রম করে। এর বাষ্পীয় ইঞ্জিনটি ১৮৯৭ সালে নিউজিল্যান্ডেই নির্মিত হয়েছিল। ১৯৮৫ সালে একটি খেলার মাঠ থেকে উদ্ধার করা হয় এটি। গিসবোর্ন সিটি ভিন্টেজ রেলওয়ে সোসাইটি (জিসিভিআর) ইঞ্জিনটির সংস্কার করে চালুর উপযোগী করে তুলে। ১৯৬৭ সালে তৈরি একটি ডিজেল লোকোমোটিভও টেনে নিয়ে যায় বগিগুলোকে।  ১৯৩৬ সালের একটি যাত্রীবাহী বগি এবং বিশেষভাবে রূপান্তরিত তিনটি বগি এই বাষ্পীয় ইঞ্জিনের সঙ্গে জুড়ে দিয়ে তৈরি হয় রেলগাড়িটি। ২০০৬ সালের অক্টোবর থেকে অবশ্য কেবল গিসবোর্ন থেকে ৪৫ মিনিট দূরের একটি পর্যটন গন্তব্য মুরিওয়াইতে ভ্রমণ করছে ট্রেনটি। বুঝতেই পারছেন এই ট্রেনে এখন পর্যটকেরাই ভ্রমণ করেন। এই ট্রেন যাত্রার সময় আশপাশের অসাধারণ দৃশ্যও মুগ্ধ করে তাঁদের। জিসিভিআরই রেলপথটি পরিচালনা করে।

মজার ঘটনা, এখন এটিই এমন একমাত্র বিমানবন্দর হলেও একটা সময় একই কৃতিত্বের আরেক দাবিদার ছিল। তাসমানিয়ার উত্তর-পশ্চিম উপকূলের উইনিয়ার্ড এয়ারপোর্টেরও রানওয়ে কেটে যেত ট্রেন। তবে ওই রেলপথে যাত্রীর সংখ্যা কমতে থাকায় ২০০৫ সালের গোড়ার দিকে বিমানবন্দরের ভেতর দিয়ে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।  গিসবর্নের শহরতলি এলগিনে অবস্থিত বিমানবন্দরটির রানওয়ে ধরে ট্রেন চলার বিষয়টি যতই আকর্ষণীয় মনে হোক, বিষয়টি কিন্তু বেশ জটিল। স্বাভাবিক, এখানে অবতরণ করতে থাকা কোনো উড়োজাহাজের বেশ কাছ দিয়ে চলে যায় ট্রেনটি। ট্রেনের সময়সূচি মাথায় রেখেই এখানে বিমান ওঠানামার সময়সূচি ঠিক করা হয়। বেশির ভাগ সময় ট্রেন কিংবা উড়োজাহাজের একটিকে থামিয়ে রাখা হয় অপর একটি যান নিরাপদে যাওয়ার আগ পর্যন্ত।  নিঃসন্দেহ এটি একটি চ্যালেঞ্জিং কাজ এবং খুব সতর্কতার সঙ্গে এখানে উড়োজাহাজ ও ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। তবে দুই ধরনের যানবাহনের সংঘর্ষের চিন্তাটাও এমনকি দুঃসাহসী মানুষের বুকও কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। যদিও সৌভাগ্যক্রমে এখন পর্যন্ত এ ধরনের কিছু ঘটেনি।

৪ হাজার ২৯৭ ফুট লম্বা প্রধান রানওয়ের পাশাপাশি বিমানবন্দরটিতে তিনটি ঘাসের রানওয়েও আছে। সেগুলো অবশ্য তুলনামূলক হালকা উড়োজাহাজের জন্য।  কাজেই পাঠক আপনি যদি দুঃসাহসী কিংবা বৈচিত্র্যপিয়াসী হোন, নিউজিল্যান্ড ভ্রমণে গেলে গিসবোর্ন বিমানবন্দরে আপনার পদধূলি পড়বে আশা করি। আর আমার মনে হয়, সে ক্ষেত্রে এখানকার কোনো উড়োজাহাজে ভ্রমণের চেয়ে ট্রেনযাত্রাটা বেশি মজাদার এবং রোমাঞ্চকর হবে। রানওয়ে কেটে চলে যাওয়া এমন ট্রেন আর কোথায় পাবেন বলুন? তবে খরচটাও নেহাত মন্দ নয়, এই ট্রেনে একবার ভ্রমণের জন্য আপনাকে গুনতে হবে ৫০ ডলার বা প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা।

সূত্র: অ্যামিউজিং প্ল্যানেট, টাইমস অব ইন্ডিয়া, আনইউজুয়াল প্লেসেস, নিউজিল্যান্ড ডটকম, গিসবর্ন সিটি ভিন্টেজ রেলওয়ে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026

Latest News

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa