Advertisement

জুমবাংলা ডেস্ক : যশোরে যৌতুকের জন্য স্ত্রীকে মারপিটের অভিযোগে আজম মাহমুদ নামের এক উপপরিদর্শককে (এসআই) তিন বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

এসআই আজম যশোরের মণিরামপুরের কাশিমপুর গ্রামের বজলুর রহমানের ছেলে। তিনি সাময়িক বরখাস্ত হয়ে কুষ্টিয়া পুলিশ লাইনে সংযুক্ত ছিলেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক নীলুফার শিরিন এই সাজা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ সরকারি কৌঁসুলি-২ (পিপি) মোস্তাফিজুর রহমান মুকুল।

সাজাপ্রাপ্ত এসআই আজম মাহমুদ কারাগারে আটক আছেন।

মামলার অভিযোগে জানা গেছে, আসামি আজম মাহমুদ পুলিশে কর্মরত থাকা অবস্থায় ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামের একরাম আলীর মেয়ে রাবেয়া আক্তারকে বিয়ে করেন। পদোন্নতির সময় তাকে ছয় লাখ টাকা যৌতুক দেয় রাবেয়ার পরিবার। আজম মাহমুদ বাগেরহাটে কর্মরত থাকা অবস্থায় প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে জান্নাতুল ফেরদৌস নামের এক মেয়েকে বিয়ে করেন। অভিযোগের ভিত্তিতে বাগেরহাট এসপি তদন্ত করে সত্যতা পান। এতে ক্ষিপ্ত হয়ে আসামি ২০১৯ সালের ২৭ জুন আসমি আজম মাহমুদ বাড়িতে এসে স্ত্রীকে বেদম মারপিট করেন। পরে স্ত্রী রাবেয়া আক্তার যৌতুকের দাবিতে মারপিটের অভিযোগে আদালতে মামলা করেন।

আসামি আজম মাহমুদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে তিন বছর সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.