Advertisement
জুমবাংলা ডেস্ক : কুমিল্লার মুরাদনগরে প্রেমিকের পরিকল্পনায় যৌ’ন উত্তেজক ট্যাবলেট বলে কী’টনাশক খাইয়ে স্বামীকে হ’ত্যা করেছে নববধূ। মেহেদির রঙ না শুকাতেই নববধূর হাতে প্রাণ দিতে হলো অনিক লাল দাস নামে এক যুবককে। উপজেলার ছালিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অনিক লাল দাস (২৩) জেলার চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামের মানিক লাল দাসের ছেলে। বুধবার নিহতের পিতা বাদী হয়ে নববধূ, তার বাবা ও পরকীয়া প্রেমিককে আসামি করে থানায় একটি হ’ত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতারের পর ঘাতক নববধূ হ’ত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ জানায়, জেলার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামের নরেশ চন্দ্র দাসের মেয়ে একা রানী দাসের সাথে ২৫দিন আগে সামাজিকভাবে বিয়ে হয় পাশের চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামের মানিক লাল দাসের ছেলে অনিক লাল দাসের। কিন্তু একা রানী দাসের সঙ্গে টিটু দাস নামে এক যুবকের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। টিটু দাসের বাড়ি নারায়ণগঞ্জে। এরই মধ্যে টিটু দাস এবং একা রানী দাস মিলে স্বামী অনিক লাল দাসকে হ’ত্যার পরিকল্পনা করেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার দুপুরে অভিনয় করে কৌশলে যৌ’ন উত্তেজক ট্যাবলেটের কথা বলে একা রানী তার স্বামীকে একটি কী;টনাশক ট্যাবলেট খাইয়ে দেয়। পরে অনিক মৃ’ত্যু যন্ত্রণায় ছটফট করতে শুরু করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রায়পুর হসপিটালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম বলেন, ঘাতক একা রানী দাস এবং পরকীয়া প্রেমিক টিটু দাস মিলে পরিকল্পিতভাবে অনিক দাসকে কী’টনাশক ট্যা’বলেট খাইয়ে হ’ত্যা করেছে। আদালতে ১৬৪ ধারায় একা রানী দাস হ’ত্যার পরিকল্পনা এবং ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। টিটু দাসকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.