আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার আত্মঘাতি সিরিজ বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এক কর্মকর্তা এ কথা জানান। এক মার্কিন জেনারেল বৈঠক শেষে ঘটনাস্থল ত্যাগ করার পর এ হামলা হয়।

Advertisement
আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, তিন দফা ওই বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে পাঁচজন নারী এবং একজন শিশুও।
জানা গেছে, হামলার কিছুক্ষণ আগে ঘটনাস্থলে এসেছিলেন মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ও ম্যারিন জেনারেল জোসেফ ডানফোর্ড। তিনি তালেবানের সঙ্গে চলা আলোচনায় নের্তৃত্বদানকারী জালমে খলিলজাদের সঙ্গে বৈঠক করেছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



