Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ রংপুর রংপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
রংপুর

রংপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

By Saumya Sarakarএপ্রিল 4, 20242 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : রংপুরে নৈশকোচ ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ওসি রওশন কবির জানান, গতকাল বুধবার রাত ১১টায় রংপুর নগরীর মাহিগঞ্জ থানার কলোনিপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে নাবিল পরিবহনের ঢাকাগামী একটি কোচ ও কাউনিয়াগামী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে এ সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। পরে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় আহত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।

তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজন মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

নিহতরা হলেন- কাউনিয়া উপজেলার পূর্ব চানপাড়া গ্রামের ফয়জুল রহমানের ছেলে নাহিদ (২১) ও জুনু মিয়া এবং অটোচালক রবিউল ইসলাম। ঈদের কেনাকাটা করতে রংপুরে এসেছিলেন তারা। বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতদের স্বজনরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নৈশকোচ নাবিল পরিবহন রংপুর-কুড়িগ্রাম সড়কের কলোনিপাড়া মোড়ে পৌঁছলে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা নাহিদ মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় বাকি পাঁচজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান আরো দুইজন- জুনু মিয়া ও অটোচালক রবিউল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির। তিনি জানান, এ ঘটনায় বাসের চালক ও সহকারী পলাতক। ঘাতক বাসটি জব্দ করে ঘটনাস্থল থেকে থানায় নেওয়া হয়েছে। বাসচালক ও হেলপারকে আটকে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।

তাপপ্রবাহ নিয়ে ঢাকাসহ ৪ বিভাগে বড় দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
পুলিশের গাড়িবহর

পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

জুন 16, 2026
৭ বছরের শিশু

ভুট্টাক্ষেতের মাটি খুঁড়ে মিলল ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ

জুন 16, 2026
বেরোবি ছাত্রদল

বেরোবি ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

জুন 16, 2026
Latest News
পুলিশের গাড়িবহর

পুলিশের গাড়িবহরে হামলা: ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০

৭ বছরের শিশু

ভুট্টাক্ষেতের মাটি খুঁড়ে মিলল ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ

বেরোবি ছাত্রদল

বেরোবি ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

গোসল

রংপুরের ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

শিশু

রংপুরে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গৃহবধূ

রাত্রিযাপনে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, হোটেল মালিক গ্রেফতার

বিদ্যুৎহীন দুই উপজেলা

৩০ ঘণ্টা বিদ্যুৎহীন দুই উপজেলা, বন্ধ ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা

Riksha

রিকশাচালককে কুপিয়ে হত্যা, ছাত্রদলের তিন নেতা বহিষ্কার

প্রফেসর ড. আনিসুর রহমান

বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের প্রফেসর ড. আনিসুর রহমান

কুকুরের কামড়

গাইবান্ধায় কুকুরের কামড়ে ৩ জনের মৃত্যু, আহত ১৫

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa