
রাজধানীর মানিক মিয়া এভিনিউস্থ বিএডিসি’র সেচ ভবন অডিটোরিয়ামে সন্ধ্যা ৬টায় এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সমিতির সভাপতি বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
আজ এক খুদে বার্তায় কার্যনির্বাহী কমিটির সকল সদস্য এবং অভিষেক উপলক্ষে গঠিত বিভিন্ন উপকমিটির সদস্যদেরকে আগামীকাল বিকাল ৫টার মধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পুলিশের ডিআইজি মোঃ আবু কালাম সিদ্দিক।
নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেককে রাঙ্গিয়ে তোলার জন্য এই প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে থাকছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



