Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ রঙিন তরমুজ চাষে স্বাবলম্বী কৃষকেরা, বাড়ছে আগ্রহ
বিভাগীয় সংবাদ

রঙিন তরমুজ চাষে স্বাবলম্বী কৃষকেরা, বাড়ছে আগ্রহ

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 8, 2022Updated:November 8, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : নওগাঁর ধামইরহাটে মালচিং পদ্ধতিতে রঙিন তরমুজ চাষ করছেন কৃষক বাবুল হোসেন। বর্তমানে হাটবাজার ও পাইকারি ব্যবসায়ীদের কাছে এ-জাতীয় তরমুজের চাহিদা বেশি। ফলন ভালো হওয়ার পাশাপাশি দামও ভালো এ ধরনের তরমুজের। তাই এলাকার অন্য কৃষকেরাও এ তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন।

রঙিন তরমুজ চাষে স্বাবলম্বী কৃষকেরা, বাড়ছে আগ্রহ
ছবি সংগৃহীত
Advertisement

সরেজমিন দেখা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চকসুবল গ্রামের কৃষক বাবুল ১৭ শতাংশ জমির ওপর মালচিং পদ্ধতিতে ব্ল্যাক বেরি, ব্ল্যাক কিং, ইয়েলো বার্ড ও তৃপ্তি জাতের তরমুজ চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় প্রতিটি মাচার নিচে শোভা পাচ্ছে ১ থেকে ৪ কেজি ওজনের নানা রঙের তরমুজ। দূর-দূরান্ত থেকে পাইকাররা প্রতিদিন ভিড় করেন বাবুলের বাগানে। এঁদের সঙ্গে স্থানীয় কৃষকসহ দর্শনার্থীদের মধ্যেও দেখা গেছে উৎসাহ।

কৃষক বাবুল জানান, জয়পুরহাটে বেড়াতে গিয়ে এক আত্মীয়র বাগানে এক ধরনের মাচাতে হলুদ ও কালো রঙের তরমুজ দেখতে পান।এরপর শখের বশে জয়পুরহাট থেকে বীজ সংগ্রহ করে রোপণ করেন। এতে বাঁশ, সুতা ও লেবার খরচ বাবদ ৩০ হাজার টাকা খরচ হয়েছে।

রঙিন তরমুজ চাষে স্বাবলম্বী কৃষকেরা, বাড়ছে আগ্রহ

বাবুল আরও বলেন, এরই মধ্যে দুইবার তরমুজ বিক্রি করে লাভবান হয়েছেন। দ্বিতীয় চাষাবাদে যেহেতু বাঁশের মাচা ও সুতা অক্ষত থাকে, সে জন্য খরচ হয় মাত্র ৮ থেকে ১০ হাজার টাকা। এতে খুব সহজেই ৯০ হাজার থেকে দেড় লাখ টাকার অধিক আয় করা সম্ভব। ফলে ধান আবাদের চেয়ে তরমুজ চাষে অনেক লাভবান হওয়া যায়।

তরমুজচাষি আব্দুর রহমান বলেন, চাচা বাবুলের তরমুজ চাষে সফলতা দেখে তিনি অনুপ্রাণিত হন। বাড়ির পাশে স্বল্প পরিসরে একটি বাগান করে লাভবান হয়েছেন। এ ধরনের তরমুজ ১০০ থেকে ১৫০ টাকা কেজিতে বিক্রি হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ-জাতীয় তরমুজ চাষাবাদের আগে জমিতে প্রয়োজনীয় সার ও গোবর দিতে হয়। এরপর মাটি ভালোভাবে আলগা করে নিতে হবে। তারপর মাটির আইল (ডারা) তৈরি করে এর ওপর পলিথিনজাতীয় মালকিং কাগজ বিছিয়ে দেওয়ার পর এক হাত পরপর ছিদ্র করে বীজ রোপণ করতে হয়। এরপর লম্বা করে দুই ফুট উচ্চতা মাচা বা জাংলা তৈরি করতে হবে। গাছ বড় হতেই গাছের গোড়া থেকে নিচ বরাবর দেড় ফুট বাঁশের খুঁটি পুঁতে দিতে হবে। খুঁটির সাহায্যে গাছগুলো মাচার ওপর বিস্তার লাভ করে।প্রতি মাচায় গাছের ডালে প্রায় ১৫০ থেকে ২০০টি তরমুজ ধরে।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আল জুবায়ের বলেন, মালচিং পদ্ধতিতে এ-জাতীয় তরমুজ চাষ স্বাস্থ্যসম্মত ও লাভজনক। প্রতিবছর এর ফলন পাওয়া যায়। ফলে কৃষকেরা খুব সহজেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠেন।

গভীর রাতে নিরাহুয়ার সঙ্গে অস্থির রোমান্সে মাতলেন আম্রপালি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

June 23, 2026
soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

June 23, 2026
সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

June 23, 2026

Latest News

Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

মাছ ধরার মহোৎসব

যমুনায় নতুন পানিতে মাছ ধরার মহোৎসব, জেলেপাড়ায় সুখের দিন

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa