Advertisement
জুমবাংলা ডেস্ক : আসন্ন রমজান মাসে দুধ, ডিম, মাংস, ড্রেসড ব্রয়লার ইত্যাদির সরবরাহ বাড়িয়ে এসব পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। তিনি বলেন, আসন্ন রমজানে ঢাকা শহরে আরও নতুন ৫টি স্পটসহ এ বছর মোট ২৫টি স্থানে এসব পণ্য সুলভ মূল্যে বিপণন করা হবে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে রমজান মাস উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের করণীয় হিসেবে বিভিন্ন এজেন্ডার ওপর আলোচনা সভায় মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বিগত রমজানে প্রাণিজ পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ করে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি প্রদানের লক্ষ্যে ঢাকা শহরের ২০টি স্থানে গরু-খাসির মাংস, ড্রেসড ব্রয়লার, দুধ ও ডিম সাশ্রয়ী মূল্যে বিপণন করা হয়। আসন্ন রমজানে ঢাকা শহরে আরও নতুন ৫টি স্পটসহ এ বছর মোট ২৫টি স্থানে এসব পণ্য সুলভ মূল্যে বিপণনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, সঠিক মূল্যে পশু খাদ্য উপকরণ আমদানির ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতার জন্য বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, ট্যারিফ কমিশনসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে।

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট অন্য স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানিয়ে আব্দুর রহমান বলেন, রমজান মাসে কম লাভে ও ধর্মীয় বিশ্বাস থেকে পুণ্য লাভের উদ্দেশ্যে এসব পণ্য বিক্রি করতে হবে।

ব্যবসায়ীদের ভোগান্তিতে ফেলা সরকারের উদ্দেশ্য নয়; বরং ব্যবসায়ীরা যাতে স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারে সে বিষয়টিও সরকার সবসময় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলেও জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। তিনি বলেন, জনগণ যাতে রমজানে সুলভ মূল্যে প্রাণিজ পণ্য কিনতে পারে সেদিকে ব্যবসায়ীদের খেয়াল রাখতে হবে।

এ সময় আর উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম উদ্দিন, অতিরিক্ত সচিব এটিএম মোস্তফা কামাল, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহীন আখতার, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোঃ এমদাদুল হক তালুকদার প্রমুখ।

উচ্চশিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা পালনের নির্দেশ রাষ্ট্রপতির

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.