
বুধবার সুইডেনের স্থানীয় সময় বেলা পৌনে ১২টায় রসায়নে এ তিন বিজ্ঞানীর নোবেল জয়ের ঘোষণা দিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি। পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন তারা।
১৯০১ সাল থেকে এখন পর্যন্ত রসায়নে ১১০ বার নোবেল পুরস্কার দিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি। একমাত্র রসায়নবিদ হিসেবে রসায়নে দুবার নোবেল পুরস্কার পেয়েছিলেন ফ্রেডরিক স্যানগার। ইনসুলিনের গঠন নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ১৯৫৮ সালে প্রথম এবং ডিএনএ সিকোয়েন্সিং নিয়ে কাজ করে ১৯৮০ সালে দ্বিতীয়বার রসায়নে নোবেল পান তিনি।
১৯১১ সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন ম্যারি কুরি; এখন পর্যন্ত তিনিই একমাত্র নারী, যিনি রসায়নে নোবেল পাওয়ার আগে পদার্থের নোবেল পেয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



