স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডিতে শুরুটা ভালো না হলেও ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে রান বন্যায় ভাসাচ্ছে পাকিস্তানের মিডিল অর্ডার ব্যাটাররা। সাইম, শাকিল ও রিজওয়ানের ব্যাটে ভর করে ৩৫০ রানের কোটা পার করে ফেলেছে পাকিস্তান।

বাংলাদেশ পাকিস্তান

Advertisement

শাকিল আউট হলেও ব্যাট হাতে এখনও ছড়ি ঘোরাচ্ছেন রিজওয়ান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১০১ ওভারে ৩৭৯ রানে ব্যাট করছে পাকিস্তান। সালমান ১১* রান এবং রিজওয়ান ১৪২ রানে অপরাজিত রয়েছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দ্বিতীয় দিনের নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই মাঠে নামে দুই দল। এদিন শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওয়ানডে মেজাজে রান তুলতে থাকেন রিজওয়ান। তাই ফিফটির তুলতে বেশি সময় নেননি এই ডান হাতি ব্যাটার।

দুজনের ব্যাটে ভর করে দ্বিতীয় দিনের প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে ৯৮ রান তুলেছে পাকিস্তান। সেই সঙ্গে ওয়ানডে মেজাজে ব্যাট করে ৬৪ বলে ফিফটি এবং ১৪৩ বলে সেঞ্চুরি তুলে নেন রিজওয়ান। তাকে যোগ্য সঙ্গ দেন সাউদ শাকিল। দুর্দান্ত ব্যাটিংয়ে ১৯৭ বলে সেঞ্চুরি তুলে নেন এই বাঁহাতি ব্যাটারও। দুজনেরই টেস্ট ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি।

দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে ছুটতে থাকে পাকিস্তান। তবে বেশিক্ষণ পিচে টিকতে পারেননি শাকিল। ২৬১ বলে ১৪১ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। মিরাজের বলে স্ট্যাম্পিং হন এই বাঁহাতি ব্যাটার। এরপর রিজওয়ানকে সঙ্গ দেন আঘা সালমান।

এর আগে প্রথম দিনে মাত্র ১৬ রানেই তিন উইকেট হারানোর পর সাউদ শাকিলকে সঙ্গে নিয়ে পাক শিবিরের হাল ধরেন ওপেনার সাইম আইয়ুব। দুজনের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। ফিফটি তোলার পর বেশিক্ষণ পিচে টিকতে পারেননি আইয়ুব। ৫৬ রান করে এই বাঁহাতি ওপেনারকে সাজঘরে ফেরান হাসান মাহমুদ।

বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান তাওহীদের

তবে এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন শাকিল। তাকে সঙ্গ দেন মোহাম্মদ রিজওয়ান। দুজনের ব্যাটে ভর করে প্রথমদিনে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলছে পাকিস্তান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.