Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় রাঙ্গামাটিতে সীমিত পরিসরে খোলা হয়েছে মার্কেট ও শপিংমল
জাতীয় বিভাগীয় সংবাদ

রাঙ্গামাটিতে সীমিত পরিসরে খোলা হয়েছে মার্কেট ও শপিংমল

By জুমবাংলা নিউজ ডেস্কমে 14, 20202 Mins Read

রাঙ্গামাটিতে সীমিত পরিসরে খোলা হয়েছে মার্কেট ও শপিংমল

Advertisement

জুমবাংলা ডেস্ক: করোনা মহামারিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর রাঙ্গামাটির বিভিন্ন মার্কেট ও শপিংমলগুলো সীমিত আকারে খুলতে শুরু করেছে। তবে বিধিনিষেধ এবং আতঙ্কের কারণে প্রথমদিন বুধবার ক্রেতা ছিল কম এবং বেচাকেনাও তেমন ছিল না। খবর ইউএনবি’র।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে রাঙ্গামাটি জেলা শহরের বনরূপা, রিজার্ভ বাজার তবলছড়ি এলাকায় ব্যবসায়ীরা দোকানপাট খুলতে শুরু করেছে।

বিএম শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী প্রগতি সুর মালিক মোজাম্মেল হক বলেন, করোনায় সরকারি ঘোষণার কারণে অনেকদিন মার্কেট বন্ধ ছিল। এতদিনে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। ব্যবসা না চললেও খরচ কিন্তু থেমে থাকেনি। দোকান ভাড়া, স্টাফ বেতন, সংসার খরচ ঋণের কিস্তি ও সুদ চালিয়ে যেতে হয়েছে। পহেলা বৈশাখ ও বৈসাবীর বেচাকেনাটাও করতে পারিনি। এখন ঈদ মৌসুম সেটাও প্রায় শেষের পথে।

তিনি আরও বলেন, ‘দোকানের পণ্যগুলো স্টকলট হয়ে পড়বে, হাতে নগদ টাকা প্রায় শেষ। নিরূপায় হয়ে রাঙ্গামাটি ব্যবসায়ী ফেডারেশন নেতৃবৃন্দের সার্বিক সহায়তা এবং ব্যবসায়ী নেতাদের সাথে আলোচনা এবং সিদ্ধান্ত মতে ব্যবসায়ীরা দোকান খুলছে।’

রাঙ্গামাটি ব্যবসায়ী ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দীন বলেন, ব্যবসায়ীদেরও জীবনের মায়া আছে। আমরাও সচেতন। রাষ্ট্রের অর্থনীতির চাকা সচল রাখতে সরকার ১০ মে থেকেই দোকান খোলার অনুমতি দিয়েছিল। আমরা ১৩ মে থেকে সীমিত পরিসরে খোলার সুযোগ করে দিয়েছি। সরকারের স্বাস্থ্য বিধিগুলো মেনে চলার সর্বোচ্চ চেষ্টা আছে ব্যবসায়ীদের মাঝে। ফেডারেশন এবং সমিতির নেতারাও এসব স্বাস্থ্য বিধিগুলো পালনে নির্দেশনা এবং সহযোগিতা করছে। দোকানিরা অবশ্যই মাস্ক, হ্যান্ড গ্লাভস পরবে। ব্যবহার করবে হ্যান্ড স্যানিটাইজার এবং ক্রেতাদের দোকানে প্রবেশ করার আগে জীবাণুনাশক স্প্রে করতে হবে। মার্কেটের প্রবেশপথে থাকবে জীবাণুনাশক হাতধোয়া ব্যবস্থার সরঞ্জামাদি।

তিনি আরও বলেন, ‘মার্কেট খোলা হলেও ক্রেতা কম। একদিকে করোনাভাইরাসের আতঙ্ক এবং অন্যদিকে শহরে যান চলাচল বন্ধ, সব মিলে এই বছর যেমন ক্রেতার দেখা পাওয়া কষ্টকর হবে তেমনি ব্যবসা কাটবে মন্দায়।’

ক্রেতা নাসরিন সুলতানা বলেন, ‘করোনার কারণে একটু আতঙ্কে আছি। তবুও পারিবারের প্রয়োজনে কিছু জরুরি কেনাকাটা করতে কয়েকটি মার্কেট ঘুরেছি। নিজের পরিবারের জন্য জামা-কাপড় দেখলাম। পছন্দ হয়নি এখনও। পছন্দ হলে কিনে নিয়ে যাবো।’

রাঙ্গামাটি জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ বলেন, ‘ব্যবসায়ীরা সরকারের নির্দেশনা মেনে দোকান-পাট খুলবে। সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৪টার মধ্যে দোকান বন্ধ করবে। এছাড়া করোনা প্রতিরোধে ব্যবসায়ীদের জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। তারা সেই নির্দেশনা মেনে ব্যবসা পরিচালনা করবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

জুন 21, 2026
BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জুন 21, 2026
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

জুন 21, 2026

Latest News

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa