আর্থিক জালিয়াতি ও চেক বাউন্স মামলায় বর্তমানে শ্রীঘরে দিন কাটছে বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবের। একদিকে আদালতের কঠোর আইনি প্রক্রিয়া, অন্যদিকে ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তা সব মিলিয়ে বেশ সংকটময় সময় পার করছেন তিনি। তবে এই কঠিন সময়েও বলিউড ও ভারতের ক্রীড়ামহল রাজপালের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়নি।

রাজপালের পাশে বিজেন্দর সিং

Advertisement

সোনু সুদ ও পরিচালক প্রিয়দর্শনের পর এবার রাজপালের পাশে এসে দাঁড়িয়েছেন তারকা বক্সার ও অভিনেতা বিজেন্দর সিং। গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যমে বিজেন্দর সিং রাজপাল যাদবকে তার পরবর্তী ছবিতে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। তিনি জানিয়েছেন, শিল্পীর ব্যক্তিগত বিতর্ক নয় বরং তার প্রতিভাকেই বড় করে দেখছেন তিনি।

নিজের পোস্টে বিজেন্দর লেখেন, ‘আমি সত্যিকারের প্রতিভার প্রতি শ্রদ্ধা জানাই। রাজপাল যাদব ভারতীয় সিনেমাকে অনেক কিছু দিয়েছেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করে বছরের পর বছর তিনি আমাদের মুখে হাসি ফুটিয়েছেন। আমি রাজপাল যাদবকে আমার পরবর্তী ছবিতে অভিনয় করাতে চাই। সিনেমাটি পরিচালনা করবেন সঞ্জু সাইনি।’

বক্সারের এই ঘোষণার পর পরিচালক সঞ্জু সাইনিও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, রাজপালের মতো একজন শক্তিশালী অভিনেতা তার ছবিতে যুক্ত হলে পুরো প্রজেক্টটি আরও সমৃদ্ধ হবে। এর আগে সালমান খান এবং অজয় দেবগনের মতো তারকারাও রাজপালের প্রতি সমবেদনা জানিয়েছিলেন।

‘আতা পাতা লাপাতা’ সিনেমার জন্য দিল্লির ‘মুরালি প্রজেক্ট’ নামক একটি সংস্থা থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। কিন্তু সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হওয়ায় তিনি সেই অর্থ পরিশোধ করতে পারেননি। এরপর মামলা আদালত পর্যন্ত গড়ায়।

২০১৮ সালে ম্যাজিস্ট্রেট আদালত তাকে ৬ মাসের সাজা দেয়। পরে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েও শেষ রক্ষা হয়নি। ২০২৪ সালে দোষী সাব্যস্ত হওয়ার পর আদালত তাকে অর্থ ফেরত দিয়ে বিষয়টি মীমাংসার সুযোগ দিয়েছিল।

ডিভোর্স নিয়ে অবশেষে মুখ খুললেন বুবলী

গত অক্টোবর মাসে দেড় কোটি টাকার ডিমান্ড ড্রাফট জমা দিলেও ঋণের পুরো টাকা পরিশোধ করতে ব্যর্থ হন অভিনেতা। ফলস্বরূপ দিল্লি হাইকোর্ট তার অন্তর্বর্তী জামিন স্থগিত করে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। বর্তমানে কারাগারেই দিন কাটছে এই অভিনেতার। তবে ভক্ত ও সহকর্মীদের বিশ্বাস, আইনি লড়াই শেষ করে ফের পর্দায় কামব্যাক করবেন রাজপাল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.