
দুর্ঘটনায় নিহত শামীম মেহেরপুর জেলার গাংনী উপজেলার খাসমহল গ্রামের মো. সফির ছেলে। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণির ছাত্র ছিলো।
পাংশা হাইওয়ে থানার ওসি জানান, পিকনিকের বাসটি বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে পিকনিক শেষে মেহেরপুর ফিরছিল। রাত তিনটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দূর্গাপুর এলাকায় পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এ সময় শামীম বাসের জানালা দিয়ে লাফ দিলে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় বাসের আরও চার যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামীমের মরদেহ উদ্ধার করে।
আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানোর পর হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



