Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজশাহীতে থার্টি ফাস্ট নাইটে অপ্রীতিকর ঘটনা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে দেয়া হয়েছে সুনির্দিষ্ট নির্দেশনা।

রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) এবং জেলা পুলিশ পৃথকভাবে নিরাপত্তা পরিকল্পনা সাজিয়েছে।

থার্টি ফাস্ট নাইট ও মুজিববর্ষ কাউন্টডাউন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় আরএমপি কমিশনার হুমায়ুন কবীর তার অধীনস্থ কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেছেন।

সোমবার সন্ধ্যায় আরএমপি কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সালমা বেগমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে জেলার পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ তার অধীনস্থদের থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন।

সোমবার এসপির কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় এই নির্দেশনা দেন তিনি।

সভায় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ছাড়াও বিভিন্ন থানার ওসি উপস্থিত ছিলেন।

নগর ও জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, থার্টি ফার্স্ট নাইটে পটকা ক্রয়-বিক্রয়, পরিবহন ও ফোটানো নিষিদ্ধ করা হয়েছে। আর থার্টি ফার্স্ট নাইটে খোলা আকাশের নিচে কোনো অনুষ্ঠান করা যাবে না। ক্লাব ঘর বা নিজের বাড়ির ভেতর রাতটি উদযাপন করা যাবে। কেউ এই নির্দেশনা অমান্য করলে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

রাতটি ঘিরে পুলিশের টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে। সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সদস্যরাও।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.