Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে চলছে ৭ স্পেশাল ট্রেন
জাতীয় বিভাগীয় সংবাদ রাজনীতি

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে চলছে ৭ স্পেশাল ট্রেন

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 29, 20232 Mins Read

প্রধানমন্ত্রীর জনসভায় যাতায়াতে চলছে ৭ স্পেশাল ট্রেন

জুমবাংলা ডেস্ক : রাজশাহীতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে পশ্চিম রেলের ৭টি ট্রেন ভাড়া নিয়েছেন বিভিন্ন জেলার নেতাকর্মীরা। আজ রোববার রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর জয়পুরহাট ও পাবনার বিভিন্ন স্টেশন থেকে এসব ট্রেন চলাচল করছে। পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে চলছে ৭ স্পেশাল ট্রেন

Advertisement

সূত্র মতে, নেতাকর্মীদের রাজশাহীর জনসভায় অংশগ্রহণ ও বাড়িতে ফেরার সুবিধার্থে সিরাজগঞ্জ-রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২(সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। এ ট্রেনে সিরাজগঞ্জ এলাকার নেতাকর্মীরা চলাচল।

এ বিষয়ে অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপি বলেন, প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার জনসভায় যেতে রেল বিভাগে আগাম আবেদন ও ভ্যাট-উৎস করসহ নির্ধারিত ভাড়া দিয়ে সিরাজগঞ্জ-রাজশাহী ও রাজশাহী-সিরাজগঞ্জ রুটে একদিনের জন্য সিরাজগঞ্জ স্পেশাল ট্রেনটি ভাড়া করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ বিশ্বাস জানান, নেতাকর্মীদের রাজশাহী যাতায়াতের সুবিধার্থে দুটি ট্রেন ভাড়া করা হয়েছে। ট্রেনগুলো সকালে রাজশাহী গিয়ে জনসভা শেষে আবার নেতাকর্মীদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জ ফিরবে।

অন্যদিকে পশ্চিমাঞ্চল রেল বিভাগ থেকে ভাড়ায় চিলাহাটি-জয়পুরহাট-রাজশাহী, নাটোর-রাজশাহী, রহনপুর-রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী, সান্তাহার-রাজশাহী এবং আড়ানী-রাজশাহীসহ বিভিন্ন রুটে মোট সাতটি বিশেষ ট্রেন রোববারের জন্য ভাড়া নেন বিভিন্ন আসনের সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরা।

গত ২৫ জানুয়ারি পশ্চিমাঞ্চল রেল বিভাগের ডেপুটি কমার্শিয়াল ম্যানেজার স্বাক্ষরিত এক পত্রে সংশ্লিষ্ট ওই সাত এলাকার স্টেশন মাস্টারসহ রেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের এই বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।

সিরাজগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন জানান, সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত রেল বিভাগে আগাম আবেদন করে পূর্বানুমতি নিয়ে নেতাকর্মীদের যাতায়াতের জন্য অগ্রিম টাকা দিয়ে একটি বিশেষ ট্রেন ভাড়া করেছেন। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর জনসভায় যোগদানে রাজশাহীতে ট্রেনে যাতায়াতে নেতাকর্মীর মধ্যে উৎসাহও বেড়েছে। ১০টি বগির এই ট্রেনে দেড় হাজার নেতাকর্মী যাতায়াত করছেন।

পশ্চিমাঞ্চল রেল বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বলেন, বড় ধরনের সামাজিক অনুষ্ঠানে এ ধরনের বিশেষ ট্রেন ভাড়ার রেওয়াজ ব্রিটিশ আমল থেকেই চালু আছে। ২৯ জানুয়ারি সিরাজগঞ্জ, নাটোর, জয়পুরহাট, সান্তাহার, চাঁপাইনবাবগঞ্জ, আড়ানী, রহনপুরসহ সাতটি স্থান থেকে রাজশাহী রুটে সাতটি স্পেশাল ট্রেন ভাড়ায় রেল বিভাগ থেকে বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে আবেদনকারীরা ট্রেনের অগ্রিম ভাড়াও পরিশোধ করেছেন। এতে রেল বিপুল পরিমাণ রাজস্ব পেয়েছে।

রাতের ঘুম উড়িয়ে দেবে উল্লুর এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

জুন 9, 2026
কক্সবাজারের চকরিয়া

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

জুন 9, 2026
শরীয়তপুরের গোসাইরহাট

শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি

জুন 9, 2026
Latest News
ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

কক্সবাজারের চকরিয়া

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

শরীয়তপুরের গোসাইরহাট

শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি

শরিয়াহভিত্তিক সঞ্চয়পত্র

শরিয়াহভিত্তিক বিনিয়োগে আসছে সঞ্চয়পত্র

জমি

সরকারি খাস জমি দখলমুক্ত, অবৈধ তিন স্থাপনা উচ্ছেদ

বাজেট পেশ

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

পে-স্কেল

পে-স্কেল নিয়ে বড় সুখবর

চাঁদপুরের শাহরাস্তি

মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

জয় বাংলা স্লোগান

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

ঝড়

মৌসুমি বায়ু আরও শক্তিশালী হচ্ছে, ১৪ জেলায় ঝড়ের শঙ্কা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa