Advertisement
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) ‘সার্ভিস ওরিয়েন্টেড পুলিশ’ করার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক।

বৃহস্পতিবার সকালে আরএমপি সদরদপ্তরে সাইবার অপরাধ বিভাগের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এই ঘোষণা দেন।

নতুন আরএমপি কমিশনার বলেন, ‘রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হবে ‘সার্ভিস ওরিয়েন্টেড পুলিশ’। এই প্রথম আরএমপিতে সাইবার অপরাধ বিভাগ নামের একটি ইউনিট যুক্ত হলো। রাজশাহী মহানগরীতে যাতে কোনও ধরনের সাইবার ক্রাইম সংঘটিত হতে না পারে সেইজন্য কাজ করবে এই বিভাগ। এছাড়া কোনো অপরাধ সংঘটিত হলে দ্রুত অপরাধীদের শনাক্ত করতেও কাজ করবে এই বিভাগ।’

তিনি বলেন, ‘ফেসবুক, ইন্সট্রাগ্রাম ও টুইটারসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপত্তিকর ব্যক্তিগত ছবি বা মিথ্যা তথ্য ও গুজব, রাষ্ট্রবিরোধী গুজব ইত্যাদি ছড়িয়ে কোনও ব্যক্তি, সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠী অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আরএমপি’র সাইবার অপরাধ বিভাগ তাদেরকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

আবু কালাম সিদ্দিক আরও বলেন, ‘নতুন সাইবার অপরাধ অপরাধ বিভাগ পুলিশ হেডকোয়ার্টার্স, স্পেশাল ব্রাঞ্চ এবং সিআইডির সাইবার অপরাধ সংশ্লিষ্ট বিভাগ সমূহের সাথে সমন্বয়ের মাধ্যমে দ্রুততম সময়ে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভবপর হবে ‘

আরএমপি’র থানা সমূহে রুজকৃত সাইবার অপরাধ সংক্রান্ত যে কোনও মামলায় প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে মামলা সমূহ দ্রুত নিস্পত্তিতেও এই বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আরএমপি কমিশনার।

আরএমপিতে এই প্রথম সাইবার অপরাধ বিভাগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আরএমপি হেডকোয়ার্টার্সের চারতলার একটি কক্ষে ফিতা কেটে এটির উদ্বোধন করেন নতুন আরএমপি কমিশনার। সাইবার ক্রাইম ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আরএমপির সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরীকে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালমা বেগম এবং উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.