জুমবাংলা ডেস্ক : চীন থেকে সোমবার (৩০ আগস্ট) মধ্যরাতে সিনোফার্মের আরো ২০ লাখ ডোজ টিকা ঢাকায় আসছে। রাত আড়াইটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিনোফার্মের টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছানোর কথা রয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান রাত সোয়া ১০টায় এ তথ্য জানান।
এদিকে সোমবার কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় ফাইজারের ১০ লাখ ডোজ টিকা দেশে আসার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, আগামীকাল বুধবার বিকেল ৫টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে টিকার ওই চালান দেশে পৌঁছবে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গত রবিবার মানিকগঞ্জে এক অনুষ্ঠানে বলেছেন, দেশের প্রতিটি মানুষের জন্য করোনার টিকার ব্যবস্থা করা হবে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে নতুন করে সাড়ে ১০ কোটি টিকার চুক্তি হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে মৃত্যুহার কমলেও করোনা নিয়ে অবহেলা করা যাবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


