Advertisement

জুমবাংলা ডেস্ক : ভোলায় শিবপুর ইউনিয়ন ২৪ নং দক্ষিণ পশ্চিম শিবপুর শরীপ সরদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে রাতে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনায় পাঁচ শিক্ষককে শোকজ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। একই সাথে আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদেরকে জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাতে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি জানতে পেরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদ উদ্দিনসহ পাঁচজন সহকারী শিক্ষককে সরকারি চাকরি আচরণ বিধিমালা ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও দায়িত্বে অবহেলার কারণে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদের কাছে জবাব চাওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী সময়ে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন বলেন, ‘আমি অসুস্থ থাকার কারণে স্কুল থেকে একটু আগে বের হয়ে গেছি। আমার সহকারী শিক্ষকদের ভুলবশত পতাকা নামাতে খেয়াল ছিল না।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার বলেন, ‘দেশে পতাকা উত্তোলনের নিয়ম অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যাবে। সন্ধ্যার আগেই পতাকা নামিয়ে ফেলতে হবে। ওই বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয় পতাকার অবমাননা করেছেন। আমি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অবহিত করেছি।’

সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ পাঁচজন সহকারী শিক্ষককে সরকারি চাকরি আচরণ বিধিমালা ২০১৮ অনুযায়ী অসদাচরণ ও দায়িত্বে অবহেলার কারণে শোকজ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.