Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ১২ হাজার ডলারে বিক্রি হচ্ছে রানি দ্বিতীয় এলিজাবেথের ব্যবহৃত টি-ব্যাগ
আন্তর্জাতিক

১২ হাজার ডলারে বিক্রি হচ্ছে রানি দ্বিতীয় এলিজাবেথের ব্যবহৃত টি-ব্যাগ

By Saiful IslamSeptember 12, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : রানির ৭০ বছরের শাসনামলকে স্মরণ করার জন্য জনপ্রিয় ই-কমার্স ওয়েবসাইট ‘ইবে’তে তালিকাভুক্ত করা হয়েছে রানির ব্যবহৃত টি-ব্যাগ। ১৯৯৮ সালে উইন্ডসর ক্যাসেল থেকে ওই টি-ব্যাগটি পাচার হয়েছিল বলে দাবি করেছেন বিক্রেতা। যার দাম হাঁকা হয়েছে ১২ হাজার মার্কিন ডলার। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
রানি দ্বিতীয় এলিজাবেথের ব্যবহৃত টি-ব্যাগ

Advertisement

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডেকাটার এলাকার ওই বিক্রেতা টি-ব্যাগটিকে ‘অত্যন্ত বিরল’ বলে উল্লেখ করেছেন।

বিক্রেতা টি-ব্যাগের বর্ণনায় লিখেছেন, ‘এটি সেই টি-ব্যাগ, যা আপনারা হয়তো ১৯৯৮ সালের শেষের দিকে সিএনএনে দেখেছেন। রানি দ্বিতীয় এলিজাবেথ এটি ব্যবহার করেছিলেন। নব্বইয়ের দশকে পোকামাকড় নির্মূলের কাজে নিয়োজিত এক ব্যক্তি উইন্ডসর ক্যাসেল থেকে এটি লুকিয়ে বাইরে নিয়ে এসেছিলেন। লন্ডনে তেলাপোকার উপদ্রব মোকাবিলায় মহামান্য রানিকে সহযোগিতা করতে ওই ব্যক্তিকে ডাকা হয়েছিল। ’

এখানেই ঘটনার শেষ নয়। ইনস্টিটিউট অব এক্সিলেন্স ইন সার্টিফিকেটস অব অথেনটিসিটি (আইইসিএ) থেকে দেওয়া একটি সনদের ছবিও প্রকাশ করা হয়েছে। সনদটির মাধ্যমে সত্যতা নিশ্চিত হয় যে টি-ব্যাগটি রানির ব্যবহৃত।
১২ হাজার ডলারে বিক্রি হচ্ছে রানি দ্বিতীয় এলিজাবেথের ব্যবহৃত টি-ব্যাগ
আইইসিএ থেকে দেওয়া একটি সনদ, যার মাধ্যমে সত্যতা নিশ্চিত হয় যে টি-ব্যাগটি রানির ব্যবহৃত। ওই সনদে লেখা আছে, নিঃসন্দেহে ওপরের কথাগুলো সম্পূর্ণ সত্য: এটি একটি টি-ব্যাগ, যা এক খণ্ড ইতিহাস ধারণ করছে! অমূল্য!

টি-ব্যাগই ছাড়াও ইবেতে আরো অনেক মজার জিনিসের তালিকা দেখা গেছে। এক বিক্রেতা মোমের তৈরি রানির একটি মূর্তিকে বিক্রির জন্য উঠিয়েছেন। যার দাম চাওয়া হয়েছে ১৫ হাজার ৯০০ ডলার। মূর্তিটির বৈশিষ্ট্য সম্পর্কে তিনি লিখেছেন, এর চুলগুলো সত্যিকারের মানুষের চুল, চোখের মণি এবং দাঁতগুলো রেসিন দিয়ে তৈরি।

এ ছাড়া রানির বার্বি ডলেরও প্রচুর চাহিদা রয়েছে। একেকটি বার্বি ডলের দাম ধরা হয়েছে এক হাজার ৩০০ মার্কিন ডলার। অন্যদিকে রানির হাতে স্বাক্ষরিত একটি অটোগ্রাফও ১১ হাজার ২৪৯ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে।

৮২ বছর বয়সী সেই দাদিকে নিয়ে অজানা কিছু তথ্য যা আপনাকে অবাক করবে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

June 23, 2026
ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

June 23, 2026
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026

Latest News

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa