Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক রাম মন্দির নির্মাণ অনুষ্ঠানের প্রথম আমন্ত্রণ পত্র পেলেন এক মুসলিম
আন্তর্জাতিক ওপার বাংলা

রাম মন্দির নির্মাণ অনুষ্ঠানের প্রথম আমন্ত্রণ পত্র পেলেন এক মুসলিম

By Shamim RezaAugust 3, 20202 Mins Read

রাম মন্দির নির্মাণ অনুষ্ঠানের প্রথম আমন্ত্রণ পত্র পেলেন এক মুসলিম

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : বাবরি মসজিদ যে স্থানে অবস্থিত ছিল সেই স্থানে নির্মাণ করা হচ্ছে রাম মন্দির। আগামী ৫ অগস্ট শুরু হবে মন্দির নির্মাণের কাজ। রাম মন্দিরের সূচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৪০ কেজির রূপার ইঁট স্থাপন করবেন। আর সেই অনুষ্ঠানের প্রথম আমন্ত্রণ পত্র পাঠানো হলো এক মুসলিম ব্যক্তিকে। অযোধ্যা মামলার অন্যতম মামলাকারী ইকবাল আনসারিকে প্রথম আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। সোমবারই সেই আমন্ত্রনপত্র পেয়েছেন তিনি।

“আমার বিশ্বাস, প্রভু রামের ইচ্ছাতেই আমি প্রথম আমন্ত্রণপত্রটি পেয়েছি।” সোমবার এই মন্তব্য করেছেন অযোধ্যার জমি নিয়ে মামলাকারী ইকবাল আনসারি। সোমবার থেকে অযোধ্যায় ভূমিপূজন অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে। প্রথম আমন্ত্রণপত্রটি পাঠানো হয়েছে ইকবাল আনসারিকে। তিনি বলেন, “অযোধ্যায় হিন্দু ও মুসলিমরা শান্তিতে বসবাস করেন। অযোধ্যায় মন্দিরের জমিতে পুজো হবে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন। আমিও সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছি।”

পরে ইকবাল আনসারি বলেন, “যখন মন্দির তৈরি হবে, অযোধ্যার ভাগ্যই পাল্টে যাবে। এই শহর হয়ে উঠবে আরও সুন্দর। বিশ্বের নানা প্রান্ত থেকে তীর্থযাত্রীরা আসবেন। স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থান হবে।” আনসারির মতে, অযোধ্যার মানুষ ‘গঙ্গা-যমুনা সভ্যতায় বিশ্বাসী’। তিনি বলেন, “সারা বিশ্বই আশার ওপরে বেঁচে থাকে। আমি আগেই বলেছি, যদি ধর্মীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাই, আমি যাব। অযোধ্যায় বিভিন্ন ধর্মের দেবদেবী পূজিত হন। এ হল সন্তদের জায়গা। এখানে যে রামমন্দির তৈরি হচ্ছে, তাতে আমি খুশি।”

অযোধ্যায় ২.৭৭ একর জমির ওপরে দাঁড়িয়েছিল ষোড়শ শতকে নির্মিত বাবরি মসজিদ। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বিভিন্ন হিন্দু সংগঠনের কর্মীরা মসজিদটিকে ভেঙে ফেলে। তাদের বিশ্বাস, রামলালার জন্মস্থানের ওপরে ওই মসজিদ নির্মিত হয়েছিল।

উত্তরপ্রদেশে এখন করোনা রোগীর সংখ্যা ৩৮ হাজার ২৩। এরই মধ্যে শুরু হচ্ছে মন্দির নির্মাণের কাজ। আগে যে আয়তনের মন্দির তৈরি হবে বলে ভাবা হয়েছিল, বাস্তবে মন্দিরের আকার হতে চলেছে তার দ্বিগুণ। গতবছর নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের রায়ে রামমন্দির নির্মাণের পথ তৈরি হয়। শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেয়, মসজিদ নির্মাণের জন্য সুন্নি ওয়াকফ বোর্ডকে শহরে পাঁচ একর জমি দিতে হবে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “আমি বরাবরই ভাবতাম, নরেন্দ্র মোদীর নেতৃত্বেই রামমন্দির তৈরি হবে। মোদীর নেতৃত্বেই দেশে রামরাজ্য আসবে। আমি সকলের কাছে আবেদন জানাচ্ছি, ৪ ও ৫ অগাস্ট বাড়িতে মাটির প্রদীপ জ্বালান।” করোনায় আক্রান্ত হয়ে শিবরাজ সিং চৌহান এখন হাসপাতালে ভর্তি আছেন।

একটি সূত্রে জানা গিয়েছে, ভূমিপূজনের সময় পাঁচজন থাকবেন মঞ্চে। প্রধানমন্ত্রী বাদে থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মহন্ত নিত্যগোপালদাস। মোট দেড়শ জনকে পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র। প্রধানমন্ত্রী ৪০ কেজি ওজনের একটি রুপোর ইট দিয়ে রামমন্দির নির্মাণের প্রতীকি সূচনা করবেন। কয়েক দশক ধরে বিজেপি রামমন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে আসছে। সেই মন্দির নির্মাণের কাজ শুরু হবে এতদিনে।

সূত্র: দ্য ওয়াল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

July 8, 2026
সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

July 8, 2026
Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

July 8, 2026

Latest News

পাঁচজন ক্রুসহ পাকিস্তানের একটি কার্গো প্লেন নিখোঁজ

সতর্ক করল ইরান

প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করল ইরান

Trump

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক ‘বাতিল’ : ট্রাম্প

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa