Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঢুকে পড়েছে ইউক্রেনের সেনারা। শুক্রবার মার্কিন গবেষণা সংস্থা দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে, কুরস্কের অন্তত ৩০ কিলোমিটার গভীরে ঢুকে পড়েছে ইউক্রেনের সহস্রাধিক সেনা। তবে রুশ বাহিনী বলেছে, তারা পশ্চিম কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাদের প্রতিহত করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কুরস্ক অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ২৮০ জনের বেশি ইউক্রেনের সৈন্য নিহত হয়েছে। তবে তাদের এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে ইউক্রেন খোলাখুলিভাবে রাশিয়ায় প্রবেশের কথা স্বীকার করেনি। তবে দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি গত বৃহস্পতিবার বলেছিলেন, মস্কোকে অবশ্যই তার আক্রমণের পরিণতি অনুভব করতে হবে।

বিবিসি জানিয়েছে, ইউক্রেনের সামরিক বাহিনী রাতের বেলায় রাশিয়ার ভেতরে একটি সামরিক বিমানঘাঁটিতেও আঘাত হানে। এই ঘাঁটিতে রাশিয়ার Su-34, Su-35 এবং MiG-31 যুদ্ধবিমানগুলো সাধারণত রাখা হয়। এর কয়েক ঘণ্টা আগেই শত শত গ্লাইড বোমাসহ রাশিয়ার একটি গুদাম ধ্বংস করে দিয়েছিল ইউক্রেনের সেনারা।

গত জুনে এই রক্তক্ষয়ী যুদ্ধ থামিয়ে শান্তির পথ খুঁজতে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয় ‘ইউক্রেন পিস সামিট’। কিন্তু ফলাফল শূন্য। দুই দেশের সংঘর্ষ এখনো চলছে।

মার্কিন সংস্থা দ্য ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের তথ্য অনুযায়ী, দক্ষিণ রাশিয়ার কুরস্ক অঞ্চলে আক্রমণ শানাচ্ছে ইউক্রেন। সেখানে সহস্রাধিক সেনা ও দুই ডজন সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। রয়েছে অত্যাধুনিক ট্যাংকও।

এক টেবিলে নরেন্দ্র মোদি-রাহুল!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.