আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের নেতারা চলতি সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞাসহ আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। খবর পার্সটুডে’র।

প্রেসিডেন্ট বাইডেন জি-৭ বা গ্রুপ সেভেনের শীর্ষ সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি আগামী বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোটের বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠক এবং শীর্ষ সম্মেলন বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হবে। এদিকে খবরে বলা হয়েছে, বাইডেনের সফরের আগেই ইইউ’র সদস্য রাষ্ট্রগুলো আজ (সোমবার) রাশিয়ার বিরুদ্ধে নিষেধজ্ঞা দেয়ার বিষয়টি তাদের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে উত্থাপন করবে।
ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পরপরই আমেরিকা এবং ইইউ রাষ্ট্রগুলো রাশিয়ার বিরুদ্ধে বেশকিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা আরোপের জন্য তার সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে অনুমোদন নেয়ার প্রয়োজন হয়। তবে রাশিয়ার ওপর তেল নিষেধজ্ঞা দেয়ার বিষয়টি ব্রাসেলস বৈঠকে একটি কঠিন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কারণ বেশিরভাগ ইইউ’র রাষ্ট্র রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল। এ ক্ষেত্রে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ইউক্রেন সংকট আরো খারাপের দিকে যেতে থাকলে রাশিয়ার বিরুদ্ধে ইইউ’র নিষেধাজ্ঞায় কোনো ‘বাধা’ থাকা উচিত নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



