নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ‌‘যে যে দলই করুক না কেনো সমস্যা নেই। সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। এখানে বিভ্রান্তি হওয়ার সুযোগ নেই। জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা হবে। আইন প্রণয়নের ক্ষেত্রে মানুষের অধিকারের দিকটি লক্ষ্য করতে হবে।’

রাষ্ট্র পরিচালনা করা হবে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে, জামায়াত

Advertisement

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাজীপুর নগরীর ইউরো-বাংলা কনভেনশন এন্ড পার্টি সেন্টারে গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে সংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নারীদের ঘর থেকে বের হতে দেওয়া হবে না এমন গুঞ্জন রয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে মতিউর রহমান আকন্দ বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীরা সবকিছুই করতে পারবেন। তারা শুধুমাত্র একটি কাজ করতে পারবেন না, সেটি হচ্ছে মসজিদের ইমামতি।’

গাজীপুর মহানগরীর জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ জামান উদদীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- মহানগর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য খায়রুল হাসান, মহানগর সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক, মহানগর সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য হোসেন আলী, আফজাল হোসেন, গাজীপুর সাংবাদিক ফোরামের সভাপতি গাজী খলিলুর রহমান, গাজীপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি হাফেজ আবু হানিফ প্রমুখ।

এসময় বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক জনকণ্ঠের মোস্তাফিজুর রহমান টিটু, দৈনিক সংবাদের অধ্যাপক মুকুল কুমার মল্লিক, দৈনিক কালের কণ্ঠের শরিফ আহমেদ সামিম, ৭১ টিভির ইকবাল আহমেদ সরকার, দৈনিক দিনকালের দেলোয়ার হোসেন, যুগান্তরের শাহ সামসুল রিপন, দৈনিক ইত্তেফাকের মজিবুর রহমান প্রমুখ।

‘সমন্বয় কইরা কাজ ধরবেন’ ঠিকাদারকে বিএনপি নেতা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google