Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক রাস্তায় লাইভ চলাকালীন নারী সাংবাদিককে চুমু, শ্রীঘরে যুবক
আন্তর্জাতিক

রাস্তায় লাইভ চলাকালীন নারী সাংবাদিককে চুমু, শ্রীঘরে যুবক

By Shamim RezaSeptember 28, 20192 Mins Read

live_kiss

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : সরাসরি সম্প্রচারে স্টুডিওর উপস্থাপকের সঙ্গে কথা বলছেন নারী সাংবাদিক। পাশ দিয়ে যাওয়ার সময় ৪২ বছর বয়সী এক ব্যক্তি তাকে দিয়ে যান চুমু। সাংবাদিক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাসি ‘উপহার’ দিলেও মামলা করতে ছাড়েননি।

ডেইলি মেইল জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ওয়েভ ৩ নিউজ’ চ্যানেলের সাংবাদিক সারা রিভেস্ট ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশের হাতে ধরাও পড়েছেন তিনি। চুমু খাওয়ার ঘটনার ভিডিওটি সারা নিজেই টুইটারে পোস্ট করেছেন।

ভিডিও ফুটেজটিতে দেখা যাচ্ছে, রাস্তায় ক্যামেরার সামনে কথা বলছিলেন সারা। কয়েক সেকেন্ড পরে পেছনে কালো চশমা পরা এক ব্যক্তিকে দেখা যায় মুখভঙ্গি করতে। তা দেখতে পাননি সারা। প্রথমে ফ্রেম থেকে বেরিয়ে গেলেও কিছুক্ষণ পর ফের ফিরে আসেন তিনি। এবার আর মুখভঙ্গি নয়, সরাসরি সারার গালে চুমু খেতে যান। সঙ্গে সঙ্গে সারা সরে গিয়ে সামলে নেন।

ঘটনার আকস্মিকতায় কিছুটা অপ্রস্তুত হলেও বুদ্ধিদীপ্তভাবে বিষয়টিকে সামলে নেন সারা। তবে তিনি হাসি চাপতে পারেননি।

সারাকে সামলে নেওয়ার সময় দিতে কন্ট্রোল রুমে থাকা প্রোডিউসার তখন কেনটাকি উৎসবের ভিডিও দেখানো শুরু করেন। এরপর সিজি ঘুরে আবার সারাকে লাইভে আনা হয়। তখন স্টুডিওর উপস্থাপকও সারার সঙ্গে বিষয়টি নিয়ে মজা করেন।

https://t.co/6GIaVDCQjQ

— Sara Rivest (@SRivestWAVE3) September 24, 2019


ঘটনাটি গত শুক্রবারের। তারপর সারা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কিন্তু তিনি তখন মোটেই নিশ্চিত ছিলেন না যে অভিযুক্ত ধরা পড়বেন। পুলিশ জানিয়েছে, তার নাম এরিক গুডম্যান।

এই ঘটনার পর এরিক দুঃখ প্রকাশ করে একটি চিঠি দিয়েছেন সারাকে। চিঠিটি পড়ার পর সারা বলেছেন, চিঠিতে যা লেখা আছে তিনি আশা করেন এরিক এগুলো মন থেকে লিখেছেন। ভবিষ্যতে তিনি আর এই কাজ করবেন না। চিঠিটি একদিন বাদে তিনি লাইভে পড়ে শোনান।

সারা এমন আশা করলেও এরিক ছাড়া পাচ্ছেন না। তার ৯০ দিনের জেল হতে যাচ্ছে।

Hey mister, here’s your 3 seconds of fame. How about you not touch me? Thanks!! pic.twitter.com/5O44fu4i7y

— Sara Rivest (@SRivestWAVE3) September 20, 2019

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa