Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home রাহুল গান্ধী নার্ভাস, ভাবনাচিন্তাও সম্পূর্ণ সংগঠিত নয় : ওবামা
আন্তর্জাতিক

রাহুল গান্ধী নার্ভাস, ভাবনাচিন্তাও সম্পূর্ণ সংগঠিত নয় : ওবামা

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 13, 20202 Mins Read
ছবি সংগৃহীত
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে বিশ্বের বিভিন্ন প্রান্তের রাষ্ট্রনেতা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা হয়েছিল বারাক ওবামার। সেই অভিজ্ঞতা থেকে বিশ্বের প্রথম সারির রাজনৈতিক নেতাদের নিয়ে স্মৃতিচারণ করেছেন হোয়াইট হাউসের সাবেক এ প্রধান কর্তা। সম্প্রতি তার ওই স্মৃতিচারণ বই আকারে প্রকাশিত হয়েছে। সেখানে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর রাজনৈতিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন তুলেছেন ওবামা।

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বাদাতা দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুলের সঙ্গে ২০১৭ সালের ডিসেম্বর মাসে সাক্ষাৎ হয়েছিল ওবামার ৷ সেই সাক্ষাৎ অনুষ্ঠানে যে অভিজ্ঞতা হয়েছে, তা তুলে ধরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ভালো ছাত্র হলেও রাহুল নার্ভাস।

ওবামার প্রকাশিত বইটির নাম ‘আ প্রমিসড ল্যান্ড’। এতে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতাদের সম্পর্কে ওবামার ব্যক্তিগত অভিমত-পর্যবেক্ষণ উঠে এসেছে। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাবান থাকার সুবাদে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গেও পরিচয় ঘটে ওবামার। প্রধানমন্ত্রী পদে মনমোহনের দায়বদ্ধতারও প্রশংসা করলেও তারই দলের নেতা রাহুল গান্ধীর পরিপক্কতা নিয়ে প্রশ্ন তোলেন সাবেক প্রেসিডেন্ট।

বইটির কিছু অংশ উল্লেখ করে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর পুত্র রাহুল সম্পর্কে ওবামা লিখেছেন, ‘রাহুল গান্ধী কিছুটা নার্ভাস, তাঁর ভাবনাচিন্তাও যেন সম্পূর্ণ সংগঠিত নয়। দেখে মনে হয় তিনি এমন একজন শিক্ষার্থী, যিনি শিক্ষককে খুশি করতে ভালোভাবে প্রস্তুতি নিলেও বিষয়টা সম্পর্কে সেভাবে আগ্রহী নন৷’

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ২০১৭ সালের ডিসেম্বর মাসে রাহুলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বারাক ওবামার। সেই সময় রাহুল কংগ্রেসের কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন। ওবামার সঙ্গে সাক্ষাতের সেই ছবি টুইটও করেছিলেন রাহুল।

মনে করা হচ্ছে, রাহুল গান্ধীর সমালোচনা করতে ওবামার এ অভিমতকে লুফে নেবে ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি। অবশ্য এ বিষয়ে এখনো কংগ্রেসের কোনো মন্তব্য মেলেনি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?

February 1, 2026
কবে থেকে শুরু রোজা

রোজা কবে শুরু, জানালেন জ্যোতির্বিদরা

February 1, 2026
ভারতে আরেক প্রাণঘাতী ভাইরাস

এবার ভারতে আরেক প্রাণঘাতী ভাইরাসের হানা,সতর্কতা জারি

February 1, 2026
Latest News
ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?

কবে থেকে শুরু রোজা

রোজা কবে শুরু, জানালেন জ্যোতির্বিদরা

ভারতে আরেক প্রাণঘাতী ভাইরাস

এবার ভারতে আরেক প্রাণঘাতী ভাইরাসের হানা,সতর্কতা জারি

হরমুজ প্রণালী

হরমুজ প্রণালী বন্ধ করে দিলে কী হতে পারে, কেন এতো গুরুত্বপূর্ণ এই প্রণালী

কবে থেকে শুরু হবে রোজা

জ্যোতির্বিদরা জানালেন, কবে থেকে শুরু হবে রোজা

ঢাকা–ওয়াশিংটন

ঢাকা–ওয়াশিংটন চুক্তিতে কমবে পাল্টা শুল্ক

ট্রাম্প

ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করবে ভারত : ট্রাম্প

পবিত্র রমজান মাস

পবিত্র রমজান মাস শুরু হতে পারে কবে?

ইরান-যুক্তরাষ্ট্র

অবশেষে চুক্তিতে পৌঁছানোর পদক্ষেপ ইরান-যুক্তরাষ্ট্রের

প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী

প্রেসিডেন্ট সুলতান মাহমুদ চৌধুরী মারা গেছেন

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.