Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক রুবলে মূল্য পরিশোধ করেন নতুবা গ্যাস বন্ধ করে দেব : পুতিন
আন্তর্জাতিক

রুবলে মূল্য পরিশোধ করেন নতুবা গ্যাস বন্ধ করে দেব : পুতিন

By জুমবাংলা নিউজ ডেস্কApril 1, 2022Updated:April 1, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সেনা অভিযান শুরুর পাঁচ সপ্তাহের মাথায় তিনি এ হুমকি দিলেন যার ফলে ইউরোপ জুড়ে জ্বালানির সংকট সৃষ্টি হতে পারে। খবর পার্সটুডে’র।

রুবলে মূল্য পরিশোধ করেন নতুবা গ্যাস বন্ধ করে দেব : পুতিন

Advertisement
গত ২৩ মার্চ প্রেসিডেন্ট পুতিন এমন একটি ডিক্রিতে সই করেছিলেন যাতে বলা হয়েছিল, রাশিয়ার গ্যাসের ক্রেতাদেরকে রুশ মুদ্রা রুবলে মূল্য পরিশোধ করতে হবে নতুবা তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হবে। আজ (শুক্রবার) থেকে রাশিয়ার প্রেসিডেন্টের জারি করা ওই ডিক্রি কার্যকর হওয়ার কথা রয়েছে।

ফ্রান্স ও জার্মানি অবশ্য রাশিয়ার এই দাবিকে ‘ব্ল্যাকমেইল’ বলে অভিযোগ করেছে। পশ্চিমা কোম্পানিগুলো অবশ্য এই ডিক্রিকে বিদ্যমান চুক্তির খেলাফ বলে অভিহিত করেছিল কারণ, এসব চুক্তিতে ইউরো বা ডলারে মূল্য পরিশোধের সুযোগ ছিল।

তবে রুশ প্রেসিডেন্ট আগের সব চুক্তি বাতিল করে দেয়ার ঘোষণা দিয়েছেন। তার জারি করা ডিক্রি কার্যকর হওয়ার আগ মুহূর্তে প্রেসিডেন্ট পুতিন বৃহস্পতিবার এক ভাষণে বলেন, “আমাদের কাছে কেউ বিনামূল্যে কিছু বিক্রি করে না, আর আমরাও জনসেবার উদ্দেশ্যে কিছু করতে যাচ্ছি না। কাজেই আগের সব চুক্তি বাতিল করা হলো।” তিনি বলেন, ইউরোপকে অবশ্যই রুশ মুদ্রায় জ্বালানির দাম পরিশোধ করতে হবে।

এতদিন ধরে ইউরোপীয় দেশগুলো রাশিয়াকে গ্যাসবাবদ ইউরোতে মূল্য পরিশোধ করে আসছিল। কিন্তু রাশিয়ার ইউক্রেন অভিযান শুরু হওয়ার পর মস্কোর বিরুদ্ধে ইউরোপীয়রা কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে গ্যাসের দাম রুবলে পরিশোধের ডিক্রি জারি করেন পুতিন। তবে তার ডিক্রিতে একথা জানানো হয়নি সব অর্থই রুবলে পরিশোধ করতে হবে নাকি কিছু অংশ এখনও ইউরোতে দেয়া যাবে।

ইউরোপীয়রা গতমাসে রাশিয়ার বিরুদ্ধে এমন সময় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যখন তাদের মোট গ্যাস চাহিদার ৪০ শতাংশ এবং তেল চাহিদার ৩০ শতাংশ রাশিয়ার কাছ থেকে সংগৃহিত হয়।মজার ব্যাপার হচ্ছে, আমেরিকা ও কানাডার মতো পশ্চিমা দেশগুলো রাশিয়ার জ্বালানি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেও ইউরোপীয় দেশগুলো তা করেনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa