
মঙ্গলবারের এই ঘটনাটি ফ্রান্সের গ্রেনোবল শহরের। একজনের বয়স ৩ অন্য জনের বয়স ১০। বাড়িতে তালাবন্দি অবস্থায় ছিল তারা। অবশেষে উপায় না পেয়ে জানালা দিয়েই বড় ভাই ছুড়ে দিল ছোট ভাইকে। তারপর নিজেও ঝাঁপ দিল।
ততক্ষণে নীচে এসে জড় হয়েছেন প্রতিবেশীরা। সকলে মিলে ধরে নিলেন দুই ভাইকে। দুজনেই সে যাত্রায় বেঁচে গেল প্রাণে।
কারোর গায়ে একটা আঁচড় লাগেনি। তবে ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হওয়াতে ভর্তি করা হয় হাসপাতালে। সেই বিল্ডিংয়ের অনেকেই হাসপাতালে ভর্তি।
এছাড়াও যারা দুই ভাইকে নীচে দাঁড়িয়ে ধরেছিলেন, তাদের কয়েক জনের হাড়ে আঘাত লেগেছে। তারাও হাসপাতালে ভর্তি।
উদ্ধারকারীদের মধ্যে ছিলেন ২৫ বছরের ছাত্র ওসমান ওয়ালিদ, দুই ভাইকে ধরতে গিয়ে তার হাত ভেঙে গেছে। প্রথমে তিনি দেখেন দুজন জানালার ধারে দাঁড়িয়ে কাঁদছে। কালো ধোঁয়ায় চারদিক ছেয়ে গিয়েছে। তারপরই সকলে মিলে রক্ষা করেন দুই ভাইকে।
ইতোমধ্যেই গ্রেনবলর মেয়র এই হিরোসুলভ উদ্ধারকার্যের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন। আগুনের উৎস খুঁজে বার করার তদন্ত চলছে। জিনিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



