ধর্ম ডেস্ক : রাশিয়ান ভাষায় প্রথম কুরআন (তাফসিরধর্মী) অনুবাদক ভ্যালেরিয়া পোরুখোভা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৬ বছর।

কুরআনের অনুবাদ সম্পন্ন হওয়ার পর বিশ্ববিখ্যাত ধর্মীয় প্রতিষ্ঠান আল-আজাহার বিশ্ববিদ্যালয় খুব দ্রুত (১৯৯৭ সালে) এটি প্রকাশের জন্য অনুমোদন দেয়। এর আগে কয়েক বছর পুনর্পাঠ ও প্রাসঙ্গিক সম্পাদনার করা হয়।
রাশিয়া ও মধ্য এশিয়া অঞ্চলের বিখ্যাত মুসলিম দাঈ ও ধর্মবেত্তা ড. মুহাম্মদ সাইদ আর-রুশদকে বিয়ে করেন পোরুখোভা। তার হাতেই ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে ঈমান রাখেন। পরবর্তীতে রাশিয়া ও মধ্য এশিয়া অঞ্চলে মুসলমানদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভ্যালেরিয়া পোরুখোভার বেশ চমৎকার রয়েছে।
বিভিন্ন রুশ লেখক বলেন, তার অনুবাদটি বিশ শতকের শেষের দিকে রাশিয়ান ভাষায় রচিত অন্যতম সেরা একটি গ্রন্থ। পোরুখোভা রাশিয়ান লেখক ইউনিয়ন, রাশিয়া-মধ্য এশিয়ার বেশ কয়েকটি সাহিত্য ও বৈজ্ঞানিক একাডেমির সদস্য ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



