Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক রেকর্ড ক্ষতির মুখে ধনকুবেররা! কে কত অর্থের মালিক?
আন্তর্জাতিক

রেকর্ড ক্ষতির মুখে ধনকুবেররা! কে কত অর্থের মালিক?

By Saiful Islamঅক্টোবর 29, 20223 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : শেয়ার বাজারের ওঠানামায় এ বছর প্রবল ক্ষতির সম্মুখীন হয়েছেন ইলন মাস্ক, মার্ক জ়াকারবার্গ কিংবা জেফ বেজ়োসের মতো ধনপতিরা। পরিসংখ্যান বলছে, বছরে প্রায় ৫০ হাজার কোটি ডলার (৪১ লক্ষ ১৪ হাজার কোটি টাকা) ক্ষতি হয়েছে তাঁদের।
ধনকুবের

Advertisement

পৃথিবীর ধনীতম ব্যক্তিদের প্রতি দিনের সম্পত্তির হিসাব রাখে ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্স। তাদের তথ্য অনুযায়ী, শুধু মাত্র চলতি বছরেই প্রথম সারিতে থাকা ধনকুবেররা হারিয়েছেন ৪৮ হাজার কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ লক্ষ কোটি টাকা)।

এই পরিসংখ্যানে সিঁদুরে মেঘ দেখছেন বিনিয়োগকারীরা। আগামী দিনে বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস ও চরম অর্থনৈতিক মন্দার আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন মেটার কর্ণধার মার্ক জ়ুকারবার্গ। শুধু বৃহস্পতিবার তাঁর সম্পত্তি কমেছে ১ হাজার ১২০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩ হাজার কোটি টাকা)। ২০২২ সালে এখনও পর্যন্ত তাঁর ক্ষতির পরিমাণ ৮ হাজার ৭০০ কোটি ডলার ( ভারতীয় মুদ্রায় ৭ লক্ষ কোটি টাকা)।

বছরের শুরুর দিকে জ়াকারবার্গ ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম দশের মধ্যে ছিলেন। এখন তিনি নেমে গিয়েছেন আঠাশে। মেটার মালিকের সম্পত্তির পরিমাণ ৩ হাজার ৭৭০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ কোটি টাকা)।

বিশ্বের ধনীতম ব্যক্তির শীর্ষে এখনও রয়েছেন ইলন মাস্ক। টেসলার কর্ণধার সম্প্রতি কিনে ফেলেছেন টুইটারও। তাঁর সার্বিক সম্পত্তির পরিমাণ ২১ হাজার ২০০ কোটি (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭ লক্ষ ৫০ হাজার কোটি টাকা)। ১ নম্বর পদটি ধরে রাখলেও চলতি বছরে বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন তিনিও।

আমাজ়ন কর্ণধার জেফ বেজ়োসের সম্পত্তির পরিমাণ ১৩ হাজার ৪০০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ১১ লক্ষ কোটি টাকা)। শুক্রবার আমাজ়নের শেয়ার পড়েছে ৭ শতাংশ। বেজ়োস এবং মাস্ক সম্মিলিত ভাবে চলতি বছরে ৫ হাজার ৮০০ কোটি ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লক্ষ ৭৮ হাজার কোটি টাকা) সম্পত্তি হারিয়েছেন।

গুগলের মূল সংস্থা অ্যালফাবেট আইএনসির প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সারজারি ব্রিন যৌথ ভাবে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম দশের মধ্যেই রয়েছেন। চলতি বছরে তাঁদের প্রত্যেকের ৪ হাজার কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩ লক্ষ ৩০ হাজার কোটি টাকা) করে ক্ষতি হয়েছে।

চিনের ধনকুবের জ্যাক মা-র এ বছরের ক্ষতির পরিমাণ প্রায় ৯৩০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ৭৬ হাজার ৫২৭ কোটি টাকা)। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ২ হাজার ৯১০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা)।

এই মুহূর্তে বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম কুড়ির মধ্যে রয়েছেন এক জন মাত্র মহিলা। তিনি জেফ বেজ়োসের প্রাক্তন স্ত্রী ম্যাককেনজ়ি স্কট। আমাজন গড়ে তোলায় বেজ়োসের পাশাপাশি তাঁরও অবদান রয়েছে। এ বছর তাঁর সম্পত্তিতে ২ হাজার ৯০০ কোটি ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৩৮ হাজার কোটি টাকা) বেশি ঘাটতি দেখা দিয়েছে। তবে অনেক ক্ষেত্রেই স্কট বিভিন্ন প্রতিষ্ঠান ও ত্রাণশিবিরে দান করেছেন।

পরিসংখ্যান বলছে, ধনপতিদের তালিকায় প্রথম কুড়ি জনের মধ্যে মাত্র ২ জন ২০২২ সালে নিজেদের সম্পত্তির পরিমাণ কিছুটা বাড়াতে পেরেছেন।

চিনের ধনকুবের টিকটকের প্রতিষ্ঠাতা জ়্যাং ইমিং-এর সম্পত্তি বেড়েছে ১ হাজার ৪০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫ হাজার ৫০০ কোটি টাকা)। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ৫ হাজার ৪৯০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লক্ষ ৫১ হাজার কোটি টাকা)।

এ ছাড়া বেতার সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা ইউবিকুইটি-র প্রতিষ্ঠাতা রবার্ট পেরার সম্পত্তিও বেড়েছে। চলতি বছরে মোট ১৩০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ১০ হাজার ৭০০ কোটি টাকা) সম্পত্তি বৃদ্ধি হয়েছে তাঁর। মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৪৭০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা)।

বিশ্বজুড়ে করোনা অতিমারি চলাকালীন প্রথম ২ বছর ধনপতিদের সম্পত্তিতে রেকর্ড বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছিল। এমনকি অতিমারির সূচনাপর্বে প্রতি ৩০ ঘণ্টায় এক জন করে ধনপতি তৈরি হচ্ছিলেন বলে দাবি করেছে কিছু কিছু পরিসংখ্যান।

কিন্তু তার পর হঠাৎ উল্টো স্রোতে বইতে শুরু করে আর্থিক বৃদ্ধির গতিপথ। ২০২২ সালে এসে ধনপতিদের সম্পত্তিতে রেকর্ড পতন পরিলক্ষিত হচ্ছে।

বাড়িতে ঢুকে ন্যান্সি পেলোসির স্বামীর ওপর হামলায় চটেছেন বাইডেন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
আয়াতুল্লাহ খামেনির জানাজা

আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান

জুন 9, 2026
তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

জুন 9, 2026
আবার চালু

আবার চালু হলো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর

জুন 9, 2026
Latest News
আয়াতুল্লাহ খামেনির জানাজা

আয়াতুল্লাহ খামেনির জানাজা-দাফনের সময় জানালো ইরান

তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

আবার চালু

আবার চালু হলো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর

মতবিরোধের ইঙ্গিত

এবার ইরানে হামলা করলে ইসরায়েলকে একা লড়তে হবে: ট্রাম্প

মতবিরোধের ইঙ্গিত

নেতানিয়াহুর সঙ্গে প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন ট্রাম্প: মার্কিন দূত

ঢুকতে দিল না

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিল না যুক্তরাষ্ট্র

ব্যর্থ হলে

‘আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রকে হরমুজ থেকে বিতাড়িত করবে ইরান’

ট্রাম্প

ইসরায়েল ইরানে ফের হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে: ট্রাম্প

বিশ্ববাজারে তেলের দাম

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

রাস্তায় থুতু

রাস্তায় থুতু বা ময়লা ফেললেই শাস্তি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa