জুমবাংলা ডেস্ক: করোনা পরিস্থিতি মোকাবেলাসহ শহরে জনসচেতনতা বৃদ্ধি করতে রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি ইউনিটের উদ্যোগে আজ শহরের রিজার্ভ বাজার এলাকায় মাস্ক বিতরণ ও করোনা প্রতিরোধ বিষয়ক প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

Advertisement
এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ হেলাল উদ্দিন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ঝর্ণা খীসা, রাঙ্গামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান রফিক তালুকদার, সদস্য হারুনর রশীদ, আশীষ দাস গুপ্ত, মঈন উদ্দিন, রিজার্ভ বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি আনোয়ার মিয়া বানু প্রমূখ।
এ সময় রিজার্ভ বাজার এলাকায় পথচারী ও ব্যাবসায়ীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



