জুমবাংলা ডেস্ক: পবিত্র রমজান মাসজুড়েই দুই টাকায় মিলবে ইফতার। এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও যুবলীগ নেতা মো. তারেকুজ্জামান তারেক।

মাত্র দুই টাকায় পুরো রমজান মাসজুড়ে অসহায় ও সুবিধা বঞ্চিতদের ইফতার করাবেন তিনি।

শুক্রবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে তালতলী বাসস্ট্যান্ড এলাকায় প্রথম দিনের মতো ইফতার বিক্রি শুরু করেন।

দুই টাকার ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে বুট, মুড়ি, পেঁয়াজু, খেজুর, জিলাপি, শশা ইত্যাদি। দুই টাকায় ইফতার বিক্রির বিষয়টি নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

Advertisement

তালতলী শহরের রিকশা চালক মজিদ, সোবাহান ও খালেক বলেন, আমাদের পরিবারের চাহিদা অনুযায়ী ভালো ইফতার কেনার সামর্থ্য নাই। তাই এখানে দুই টাকায় ইফতার কিনতে এসেছি। এখন প্রতিদিন ওইখান থেকে ইফতার কিনে বাড়ির সবাইকে নিয়ে একসঙ্গে ইফতার করব।

যুবলীগ নেতা মো. তারেকুজ্জামান তারেক বলেন, আমি করোনাকালীন সময় থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। আমার সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করেছি।

প্রতিবছর রমজান মাসজুড়ে পথচারী এবং অসহায় রোজাদার মানুষের জন্য দুই টাকায় ইফতার সামগ্রী বিক্রি করি। এরই ধারাবাহিকতায় এই বছরও রোজার প্রথম দিন থেকেই দুই টাকায় ইফতার সামগ্রী বিক্রি কার্যক্রম শুরু করেছি। ইনশাআল্লাহ শেষ রোজা পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

জীবন সঙ্গিনী পেয়ে সেই শিক্ষক বললেন ‘সবার উচিত বিয়ে করা’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.