Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home রোহিঙ্গাদের ভাসানচরে যেতে উৎসাহিত করতে এনজিওগুলোকে তাগিদ
চট্টগ্রাম জাতীয় বিভাগীয় সংবাদ

রোহিঙ্গাদের ভাসানচরে যেতে উৎসাহিত করতে এনজিওগুলোকে তাগিদ

By Hasan MajorJuly 15, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: কক্সবাজারের টেকনাফে ২১ ও ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ্‌ রেজওয়ান হায়াত।

আজ (১৫ জুলাই) তিনি ওই ক্যাম্পগুলোর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি ক্যাম্পে অবস্থিত আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) ভবনও ঘুরে দেখেন এবং ক্যাম্প ইনচার্জ (সিআইসি) অফিসের উন্মুক্ত স্থানে বেইলি ফুলের চারা রোপন করেন।

শাহ্‌ রেজওয়ান হায়াত ব্র্যাকের ওয়াশ, শেল্টার ও শিক্ষা কর্মসূচির আওতাধীন বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, আগামী সেপ্টেম্বরে আরও এক দফায় রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো হবে।

জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার (ইউএনএইচসিআর) ভাসানচরে আনুষ্ঠানিকভাবে যাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান তিনি।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভাসানচরে যেতে উৎসাহিত করতে তাদের (রোহিঙ্গাদের) নিয়ে কাজ করা বিভিন্ন বেসরকারি সংস্থাসমূহের কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

তিনি আরও বলেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে যারা ভাসান চরে যাবেন, সেই ঘরগুলো খালি থাকা অবস্থায় যেন কেউ দখল করতে না পারে সেজন্য আমাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া পাহাড় কেটে কোন আশ্রয় শিবির যেন গড়ে না উঠে সেটাও খেয়াল রাখতে হবে।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ক্যাম্প ২১ এর ইনচার্জ সাধনা ত্রিপুরা, কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও পত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সহকারি সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দসহ শীর্ষ কর্মকর্তারা।

ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্র্যাকের মানবিক সহায়তা কর্মসূচির (এইচসিএমপি) আওতাধীন ওয়াশ কর্মসূচির প্রজেক্ট ম্যানেজার মো. আফছার আলী, এইচসিএমপি-এর পালংখালির সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. আব্দুস সালামসহ অন্যান্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার- শাহ রেজওয়ান হায়াত ক্যাম্প ২১-এ অবস্থিত ব্র্যাকের ওয়াশ কর্মসূচির কার্যালয়ে ব্র্যাক কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে ওয়াশ কর্মসূচির উপর সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরেন ব্র্যাকের ক্যাম্প-২১ এর সমন্বয়কারী তন্ময় দাশ। এছাড়া শেল্টারের কার্যক্রম নিয়ে আর একটি উপস্থাপনা তুলে ধরেন ব্র্যাকের ক্যাম্প অ্যাসিসট্যান্ট টেকনিক্যাল (শেল্টার) স্পেশালিস্ট শামীম আহমেদ।

তিনি রোহিঙ্গা ক্যাম্পে যতটা সম্ভব দোতলা শেল্টার নির্মাণ না করা, শেল্টার নির্মাণে ইটের পরিবর্তে বাঁশের ব্যবহার, ড্রাম সিট দিয়ে স্থাপনা তৈরিসহ পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, আশ্রয় শিবিরের খোলা স্থানে পচনশীল দব্যাদি থেকে যে জৈব সার তৈরি হয়, তা যেন স্থানীয় জনগোষ্ঠী (হোস্ট কমিউনিটি) ব্যবহার করতে পারে, সেদিকে গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে এসব কাজে স্থানীয় সম্প্রদায়কে (হোস্ট কমিউনিটিকে) সম্পৃক্ত করতে হবে।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ্‌ রেজওয়ান হায়াত এইক্ষেত্রে নতুন উদ্ভাবনী ধারণা ও তা বাস্তবায়নে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahmudul Hasan, widely known as Hasan Major, serves as Editor-in-Chief of Zoom Bangla. With 15 years of experience in journalism, he directs the newsroom’s editorial strategy and content standards. His expertise spans political, national, and international reporting. Under his leadership, Zoom Bangla delivers accurate, balanced, and in-depth news coverage that reflects both breaking developments and analytical insight.

Related Posts
প্রধান উপদেষ্টা

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক : প্রধান উপদেষ্টা

February 1, 2026
গ্যাসের দাম

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

February 1, 2026
বাংলাদেশ রেলওয়ে

টিকিট ছাড়াই যাত্রী বহনের অভিযোগ, বাংলাদেশ রেলওয়ের তিন কর্মী বরখাস্ত

February 1, 2026
Latest News
প্রধান উপদেষ্টা

নির্বাচনী প্রচারের সামগ্রিক পরিবেশ এখন পর্যন্ত ইতিবাচক : প্রধান উপদেষ্টা

গ্যাসের দাম

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

বাংলাদেশ রেলওয়ে

টিকিট ছাড়াই যাত্রী বহনের অভিযোগ, বাংলাদেশ রেলওয়ের তিন কর্মী বরখাস্ত

দুর্নীতি ও ঘুষ গ্রহণ

দুর্নীতি ও ঘুষ গ্রহণ : ঢাকা উত্তরের প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভূমিকম্প

আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ

ইসি সানাউল্লাহ

প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই : ইসি সানাউল্লাহ

আইএসপিআর

তফসিলের পর থেকে সেনাবাহিনীর অভিযানে আটক ১৭৭৪ : আইএসপিআর

যৌথবাহিনীর অভিযান

তফসিলের পর যৌথবাহিনীর অভিযানে ১৭৯ অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১৭৭৪

ঢাবি শিক্ষক মোনামি

‘জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে ইনবক্সে ঝড়’, যা বললেন ঢাবি শিক্ষক মোনামি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.