Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় র‌্যাবের অভিযান : গাজীপুরে আগস্টে বিপুলসংখ্যক অপরাধী আটক
জাতীয় বিভাগীয় সংবাদ

র‌্যাবের অভিযান : গাজীপুরে আগস্টে বিপুলসংখ্যক অপরাধী আটক

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 4, 2020Updated:September 4, 20202 Mins Read

র‌্যাবের অভিযান : গাজীপুরে আগস্টে বিপুলসংখ্যক অপরাধী আটক

Advertisement

জুমবাংলা ডেস্ক: গাজীপুরে অপরাধের প্রবণতা যেমন বাড়ছে তেমনি র‌্যাবের অভিযানে একের পর এক অপরাধী ধরা পড়ছে। গত আগস্ট মাসজুড়ে বিপুলসংখ্যক খুনি, অপহরণকারী, প্রতারক ও মাদক কারবারিসহ নানা ধরনের অপরাধী আটক করেছে র‌্যাব। পাশাপাশি বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র জব্দ করেছে এ বাহিনী। খবর ইউএনবি’র।

র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্প সূত্র জানায়, গত ৩ আগস্ট নগরের বিলাসপুর এলাকা থেকে এক নারীসহ অপহরণকারী চক্রের পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন নিজাম, জনি, তুষার বর্মন, ফয়সাল ও মলিনা আক্তার শিমু। তাদের কাছ থেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করে আনা রাজধানীর দুই ব্যবসায়ী সজল ও ডালিমকে উদ্ধার করা হয়।

র‌্যাবের মেজরসহ বিভিন্ন পরিচয় দিয়ে প্রতারণা করে মানুষের টাকা-পয়সা হাতিয়ে নেয়ার অভিযোগে ময়মনসিংহের আনোয়ার পাশাকে ২৪ আগস্ট নগরের আউটপাড়া এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পিস্তল, গুলি ও র‌্যাবের পোশাক উদ্ধার করা হয়।

গত ২৭ আগস্ট রাতে আউটপাড়া এলাকা থেকে দুই অপহরণকারী শামীম মোল্লা ও রাজু মোল্লাকে আটক করা হয়। তারা তিন লাখ টাকা মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কালিয়াকৈর থেকে যুবক ইশতিয়াককে অপহরণ করেছিলেন।

টঙ্গী বাজার, বোর্ড বাজার ও কাপাসিয়া থেকে ২৩ ও ২৪ আগস্ট আট মাদক কারবারিকে বিদেশি মদ, বিয়ার ও গাঁজাসহ আটক করা হয়।

নগরের মোগরখাল এলাকায় একটি মাইক্রোবাস থেকে সাড়ে ১৩ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি ও পাচারকারী রফিকুল ও অঞ্জনকে আটক করা হয় ২১ আগস্ট।

অস্ত্রের মুখে জিম্মি করে শ্রীপুরের এক গৃহবধূকে ধর্ষণকারী রিপনকে আটক করা হয় ১৯ আগস্ট।

প্রেমের বিয়েতে বাধা দেয়ায় নগরের চান্দনা এলাকায় দুলাভাই রুবেল মিয়াকে হত্যাকারী বখাটে যুবক আসিফ হায়দারকে ৭ আগস্ট ঢাকার মিরপুর কালসী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গত ৪ আগস্ট ৫০০ ইয়াবাসহ কোনাবাড়ির আমবাগ এলাকা থেকে দুই মাদক কারবারি রাজ্জাক ও শাহজাহানকে আটক করে র‌্যাব।

প্রায় এক মাস আগে শ্রীপুরের সোহানকে (১০) অপহরণ ও পুড়িয়ে হত্যা করার পর ৩১ আগস্ট ময়লার ভাগাড় থেকে তার কঙ্কাল উদ্ধার করা হয়। সেই সাথে ১ সেপ্টেম্বর হত্যাকারী আজিজুল ইসলামকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করে আনা হয়।

পোড়াবাড়ি র‌্যাব ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘অপরাধ দমনের লক্ষ্যে খুনি, অপহরণকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিসহ বিভিন্ন ধরনের অপরাধী গ্রেপ্তারে র‌্যাব অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গাজীপুরে অনেক হত্যার মূল রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছি। আমাদের এ ভূমিকা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa