
এএসপি মো. তোফাজ্জল হোসেন ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার বলেন, সিপিসি-স্পেশাল এর নেতৃত্বে উক্তস্থানে অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামি মো. বেল্লাল হাওলাদার (৪৯) পিতা- (মৃত) আজিজ হাওলাদার, সাং- পূর্ব বহরবুনিয়া, মো. গোলাম মোস্তফা (৪৯), পিতা- (মৃত) মো. শিশু মোল্লা, সাং-পশ্চিম বহরবুনিয়া। উভয় থানা: মোড়লগঞ্জ, জেলা: বাগেরহাটকে আটক করা হয়।
ধৃত আসামিদের নিকট হতে চাঁদা আদায় করা ৫০০০/- টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামিদ্বয়কে বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানায় হস্তান্তর করে আসামিদ্বয়ের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



