Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ লকডাউনের মধ্যে সরকারি কর্মকর্তার ধুমধাম করে বিয়ে!
ঢাকা বিভাগীয় সংবাদ

লকডাউনের মধ্যে সরকারি কর্মকর্তার ধুমধাম করে বিয়ে!

By Saiful IslamApril 8, 20202 Mins Read

লকডাউনের মধ্যে সরকারি কর্মকর্তার ধুমধাম করে বিয়ে!

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকার পরে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে নারায়ণগঞ্জ জেলায়। উদ্ভুত পরিস্থিতিতে লকডাউন ঘোষণা করা হয়েছে জেলাটি। অথচ এ পরিস্থিতিতে বরযাত্রী নিয়ে ধুমধাম করে বিয়ে করেছেন সরকারি এক কর্মকর্তা। মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার গোচাইট গ্রামে এ বিয়ের অনুষ্ঠান হয়।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গোচাইট গ্রামের পিয়ার হোসেনের ছেলে পৌরসভার পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহীন কবির মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সনমান্দি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে নাদিয়া আক্তারকে বিয়ে করেন। তার বরযাত্রায় অংশ নেন ৭০ জন। বিয়েবাড়িতে ধুমধাম করে খাওয়াদাওয়া সেরে কাজি ডেকে বিয়ে পড়ানো হয়। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে করোনাভাইরাসের এ সময় বিয়ের আয়োজন করায় বরপক্ষকে অপদস্থ করেন। একপর্যায়ে শাহীন কবির ও তাঁর সঙ্গে অতিথি হয়ে আসা বরযাত্রীরা কনে নাদিয়া আক্তারকে রেখে দ্রুত এলাকা ছেড়ে চলে যান।

গোচাইট গ্রামের বাসিন্দা আলী হোসেন বলেন, এই বিয়েতে নারায়ণগঞ্জ শহরের যেসব মহল্লায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ মারা গেছে, ওই সব মহল্লার আশপাশের কয়েকজন অতিথি অংশ নেন, এ জন্য আমরা চিন্তায় পড়ে গেছি।

এ ব্যাপারে শাহীন কবির বলেন, ছোট পরিসরে আমি বিয়ের আয়োজন করেছি। বউভাতের আয়োজন বন্ধ রেখেছি। পরিস্থিতি ভালো হলে বউভাতের আয়োজন করব।

এদিকে সরকারি কর্মকর্তা শাহীন কবিরের বিয়ের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর খবর পেয়ে বুধবার বিকেলে শাহীন কবিরের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম পুলিশ নিয়ে উপস্থিত হন। ইউএনওর উপস্থিতি টের পেয়ে শাহীন কবির বাড়ি থেকে পালিয়ে যান। পরে ইউএনও ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাহীন কবিরের ছোট ভাই সোহেল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ ব্যাপারে ইউএনও সাইদুল ইসলাম বলেন, লকডাউনের মধ্যে একজন সরকারি কর্মকর্তা যেভাবে অন্যায় করে বিয়ে করেছেন, তা কল্পনা করা যায় না। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুপারিশ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

July 2, 2026
Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

July 2, 2026
উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

July 2, 2026

Latest News

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

চরফ্যাশনে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও আলোচনা সভা

Nadi

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে হাজারও পরিবার

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

তরুণীকে ধর্ষণ

কিশোরীর পরে তাকে দিয়ে ডেকেই প্রতিবন্ধী আরেক তরুণীকে ধর্ষণ!

Bir nibash

অনুদানের ‘বীর নিবাস’ পেতে মুক্তিযোদ্ধাদের দ্বন্দ্ব!

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa