
সমস্যা কতটা চরমে পৌঁছেছে তা আজকের এই ঘটনা প্রমাণ দিল। লকডাউনে কারণে ঘরে খাবার নেই তাই ৫ সন্তানকে গঙ্গায় ফেলে দিলেন মা! চমকে দেওয়া ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভডোহি জেলার জেঙ্গিরাবাদে। খবর পেয়ে পুলিশ উদ্ধারকাজ শুরু করেছ। মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, খবর পাওয়া মাত্রই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। শিশুদের উদ্ধার করার জন্য গঙ্গায় ডুবুরি নামানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মহিলাকে মানসিকভাবে অসুস্থ বলে মনে হয়েছে।
তবে মহিলা জানিয়েছেন যে, লকডাউনের কারণে তিনি এবং তার সন্তানরা খাবার পাচ্ছেন না এবং কাজ না থাকায় উপার্জন বন্ধ হয়ে গেছে। কারণ তিনি দিন মজুর। এক পুলিশ কর্মকর্তা বলেন,’আমরা আগে ৫ শিশুকে উদ্ধার করার কাজ চালিয়ে যাচ্ছি। আমরা পরে অন্যান্য তদন্ত করব।’ সূত্র : ডেইলি হান্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



