Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক লকডাউনে বাড়ি ফিরতে পেঁয়াজ ব্যবসায়ী হলেন তিনি
আন্তর্জাতিক

লকডাউনে বাড়ি ফিরতে পেঁয়াজ ব্যবসায়ী হলেন তিনি

By Shamim RezaApril 26, 20202 Mins Read

লকডাউনে বাড়ি ফিরতে পেঁয়াজ ব্যবসায়ী হলেন তিনি

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : যখন চলছে কঠোর লকডাউন, তখন কীভাবে আপনি মুম্বাই থেকে আল্লাহাবাদ যাবেন? ২৫ টন পেঁয়াজ কিনুন, ট্রাকে ভরুন এবং বেরিয়ে পড়ুন রাস্তায়।

ভারতের আল্লাহাবাদের সীমান্ত অঞ্চলে নিজ গ্রামে ফিরতে এমন কৌশলই বেছে নিলেন মুম্বাই বিমানবন্দরকর্মী প্রেম মূর্তি পান্ডে। লকডাউনের প্রথম পর্যায়ে মুম্বাইয়ে থেকে যান তিনি, কিন্তু বিধিনিষেধের সময়সীমা আরো বেড়ে গেলে ঘরে থাকতে পারেননি।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে প্রেম বলেছেন, ‘আমি থাকি পূর্ব আন্ধেরির আজাদ নগরে, আসলে এলাকাটা ঘিঞ্জি। করোনাভাইরাস ছড়ানোর বড় ধরনের ঝুঁকি আছে ওখানে।’

বাস, ট্রেন আর বিমান বন্ধ থাকার পরও ঘরে ফিরতে মরিয়া প্রেম চিন্তাভাবনা করে বুদ্ধি পেয়ে গেলেন। ফলমূল ও সবজির মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আনা নেওয়ায় নিষেধাজ্ঞা না থাকার কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমি ভেবে দেখলাম, সরকার একটা রাস্তা খুলে রেখেছে।’

তার পরিকল্পনা ছিল ১৩০০ কেজি তরমুজ নেওয়ারও। ১৭ এপ্রিল প্রেম ২০০ কিলোমিটার দূরে নাশিকের কাছাকাছি এলাকা পিমপালাওনে যাওয়ার জন্য একটি মিনি ট্রাক ভাড়া করেন। ওখান থেকে ১০ হাজার রুপির তরমুজ কিনে প্রথমে মুম্বাইয়ে বেচেন। সেখানে এক ক্রেতার সঙ্গে বনিবনা হয়ে যায়। তারপর পেঁয়াজের ভালো একটা চুক্তি পান পিমপালাও মার্কেটে। ৯.১০ রুপি কেজিতে ২৫ হাজার ৫২০ কেজি পেঁয়াজ কেনেন এবং ২.৩২ লাখে তা বেচেন। তারপর সাড়ে ৭৭ হাজার রুপিতে একটি ট্রাক ভাড়া করে ২০ এপ্রিল পেঁয়াজ নিয়ে ১২০০ কিলোমিটার দূরে আল্লাহাবাদের উদ্দেশ্যে রওনা হন।

২৩ এপ্রিল প্রেম সেখানে পৌঁছান এবং শহরের কাছাকাছি অবস্থিত মুন্দেরা পাইকারি বাজারে চলে যান। দুর্ভাগ্যবশত চালানটি বেচার মতো কাউকে পাননি। সোজা চলে যান নিজ গ্রাম কোটওয়া মুবারকপুরে, সেখানেই রেখে দেন পেঁয়াজগুলো।

টিপি নগর পুলিশ পোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ কুমার সিং বলেন, শুক্রবার ধুমগঞ্জ পুলিশ স্টেশনে যান প্রেম এবং স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তাকে আপাতত ঘরে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। অবশ্য পেঁয়াজগুলো এখনো বেচতে পারেননি তিনি। তাই বলে আশা হারাচ্ছেন না। তার বিশ্বাস ক্রেতা পেয়ে যাবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa