
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত ১ এপ্রিল বাড়িতে থাকার নির্দেশ জারি হওয়ার পর লকডাউন ভেঙ্গে ইভাঙ্কা তার স্বামী ও তিন সন্তানকে নিয়ে ওয়াশিংটন থেকে নিউ জার্সিতে ট্রাম্পের মালিকানাধীন গলফ ক্লাবে গেছেন। জানা গেছে, একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদান শেষে ট্রাম্পের জামাতা জারেদ কুশনার ওয়াশিংটনে ফিরলেও তার মেয়ে ইভাঙ্কা ফেরেনি। ইতিমধ্যে নিউ জার্সি থেকে বাবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে দুইবার কথা বলেছেন ইভাঙ্কা। এমনটিও দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। তবে এ বিষয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়, সে তার ব্যক্তিগত কাজে সেখানে গিয়েছে। কোন বাণিজ্যিক কাজে নয়।
ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৮ হাজার ২১০ জন। মারা গেছেন ৩৪ হাজার ৬৪১ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



